Mamata Banerjee: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরপাড়ার জোড়াপুকুর মাঠে শনিবার, নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee live)।এই সভা থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেত্রী (mamata banerjee news)।
মমতার কথায়, “আমোদি-প্রমোদি বাবুদের বলছি, বছরে ২ কোটি চাকরি দিয়েছেন আপনারা? আমরা চাকরি দিয়েছি। দেশে ৪০% বেকারি বৃদ্ধি পেয়েছে। আর বাংলায় ৪০% বেকারি কমে গেছে। তাই কোথাও যেতে হবে না। আপনি হাওড়া থেকে বর্ধমান, একদিন ন্যাশনাল হাইওয়ে ধরে যান। দেখবেন চারিদিকে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি। হিন্দমোটর কারখানার ৪০ একর জমি নিয়ে আমরা মেট্রো কেচের ফ্যাক্টরি বানিয়ে দিয়েছি। আগামীদিনে অনেক লোকের চাকরি হবে ওখানে। আরও অনেক শিল্প হবে। মোট ৬টি ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসছে আমাদের রাজ্যে।"
তারপরেই বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, “বাঙালি বাংলায় কথা বললেই বাংলাদেশি? তোমাদের কী পরিচয় ভাই? কখনও ভাবি, ভাগ্যিস এখানে জন্মেছিলাম। নাহলে আমাকেও বলে দিত যে, আমিও অনুপ্রবেশকারী। মনে রাখবেন, শুধু একটা রাজ্যে এসে এইসব করছ। ভান্ডার সারা দেশে করো না কেন? বাজেটে তো নেই! এখানে এসে ভান্ডার দেওয়ার কথা মনে পড়েছে তোমাদের? বুদ্ধির গোড়ায় একটু ধোঁয়া দেওয়ার প্রয়োজন আছে ওদের।’’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.