
West Bengal Election 2026: বঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা এখনও বাকি (election 2026 west bengal)। এবার সেই দ্বিতীয় দফা ভোটের আগে পশ্চিমবঙ্গে আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করল নির্বাচন কমিশন (west bengal election 2026 date)।
ভোটে আরও কড়া এবং আঁটোসাঁটো নজরদারি চালানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রথম দফার ভোটে যেটুকু সমস্যা তৈরি হয়েছে, দ্বিতীয় দফায় সেই সম্ভাবনাও দূর করতে চাইছে তারা। সেই কারণেই, পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধি করা হল।
প্রসঙ্গত, এবারের ভোটে পশ্চিমবঙ্গের জন্য মোট ৮৪ জন পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করে কমিশন। যে সংখ্যাটা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফায় সেই সংখ্যা আরও বাড়ানো হল। সেইসঙ্গে, স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে বাড়তি নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে। এই নতুন পুলিশ পর্যবেক্ষকরা প্রত্যেকেই অন্য রাজ্যের। তাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকেই।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এরপর বাকি ১৪২টি আসনে নির্বাচন রয়েছে আগামী বুধবার, ২৯ এপ্রিল। প্রথম দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণই হয়েছে। বুথে গিয়ে ভোট দিয়েছেন প্রায় ৯২.৮৮% মানুষ। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ভোটারদের অভিনন্দন জানিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে এই রাজ্যে ভোটদানের এই বিপুল হার কখনও দেখা যায়নি।
তাই দ্বিতীয় দফাতেও যাতে আরও বেশি করে মানুষকে বুথমুখী করা যায়, লক্ষ্যেই এগোচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রথম দফাতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছে। কোথাও এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, কোথাও আবার ইভিএম খারাপ, কোথাও আবার নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের ভোটদানের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ সামনে এসেছে।
তবে দ্বিতীয় দফাতে সেটুকু ঝামেলাও চাইছে না কমিশন। সেইজন্যই দ্বিতীয় দফা ভোটে আরও কড়া এবং আঁটোসাঁটো নজরদারি চালানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে জানা গেছে। প্রথম দফার ভোটে যেটুকু সমস্যা তৈরি হয়েছে, দ্বিতীয় দফায় সেই সম্ভাবনাও দূর করতে চাইছে তারা। সেই কারণেই, পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বৃদ্ধি করা হল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.