Mamata Banerjee: "ছোবল খেতে না চাইলে তৃণমূলকে ভোট দিন", বিজেপিকে দু-মুখো সাপের সঙ্গে তুলনা মমতার

Published : Apr 10, 2026, 04:22 PM IST
Mamata Banerjee Election 2026

সংক্ষিপ্ত

Mamata Banerjee: জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “বিজেপি হল আসলে জল্লাদ এবং ধর্ষণকারীদের পার্টি। তাই বাংলাকে বাঁচাতে হবে। মনে রাখবেন, এরা আসলে দু-মুখো সাপ। ভোটের সময় একটা ছোবল দেয়। তারপর যেই ভোট হয়ে যাবে, আরেকটা ছোবল দেবে। তাই মাথায় রাখবেন একটা কথা। যদি ছোবল খেতে না হয়, তাহলে তৃণমূলকে ভোট দিন।"

Mamata Banerjee: ভোটের আগে বসিরহাটের নির্বাচনী জনসভা থেকে কার্যত, বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news live)। মঞ্চ থেকেই একাধিকবার বিজেপিকে নিশানা করলেন তিনি (mamata banerjee news)। 

বিজেপিকে দু-মুখো সাপের সঙ্গে তুলনা মমতার

চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট যতই এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির। 

 

 

শুক্রবার, তৃণমূল নেত্রীর প্রথম সভা ছিল উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে। সেখান থেকে সোজা বসিরহাটের নির্বাচনী জনসভায় পৌঁছে যান মমতা। সেই জনসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “বিজেপি হল আসলে জল্লাদ এবং ধর্ষণকারীদের পার্টি। তাই বাংলাকে বাঁচাতে হবে। মনে রাখবেন, এরা আসলে দু-মুখো সাপ। ভোটের সময় একটা ছোবল দেয়। তারপর যেই ভোট হয়ে যাবে, আরেকটা ছোবল দেবে। তাই মাথায় রাখবেন একটা কথা। যদি ছোবল খেতে না হয়, তাহলে তৃণমূলকে ভোট দিন।"

বিজেপিকে তীব্র নিশানা তৃণমূল নেত্রীর

মুখ্যমন্ত্রী জানান, ভোট দিয়েই উপযুক্ত জবাব দিতে হবে। তাঁর অভিযোগ, “বিজেপি আসলে এনআরসি করতে চাইছে। ওরা সোনার বাংলাকে তিন টুকরো করতে চায়।" কর্মীদেরকে তিনি রুখে দাঁড়ানোর কথা বলেন। 

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এসআইআর ইস্যুতে বিজেপিকে তীব্র নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আর এবার সোজা ভারতীয় জনতা পার্টিকে দু-মুখো সাপের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP: তারকা অভিনেত্রী থেকে বর্ষীয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ, ভোটের মুখে আচমকা পদ্মপ্রাপ্তিতে উজ্জীবিত গেরুয়া শিবির
Humayun Kabir Viral Video: গোপন ভিডিও কাণ্ডে নতুন মোড়! তৃণমূলের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ হুমায়ুনের