Mamata Banerjee: ডিএ ও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি-কে তোপ মমতার! শাসক দলের বিরুদ্ধে জেলা সফরের ডাক

Published : Jul 22, 2026, 05:39 PM IST

Mamata Banerjee: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বঞ্চনার অভিযোগ তোলেন। বিরোধীদের ‘মুখোশ খুলতে’ জেলা সফরের ঘোষণা।

PREV
19
মুখোশ খুলতে জেলায় জেলায় যাবেন মমতা

Mamata Banerjee: "১ এপ্রিল থেকে কেন মহার্ঘ ভাতা (DA) পেল না সরকারি কর্মীরা? লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। আমি এবার মুখোশ খুলতে জেলায় জেলায় বেরব," বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে, লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

29
ডিএ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়-

মমতা বলেন, সরকারি কর্মীদের বকেয়া ডিএ প্রসঙ্গে বিজেপি সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান নেত্রী। তিনি জনসভা থেকে বলেন, "বর্তমান সরকার এসে রাজ্য সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বসিয়ে রেখেও তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে।

39
কেন ডিএ পেল না সরকারি কর্মীরা?

কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা? আমি তো সব ক্লিয়ার করে দিয়েছিলাম"। পে কমিশন আমরাই করে এসেছিলাম। এখন মাছের তেলে মাছ ভাজা হচ্ছে? এই চালাকি সাধারণ মানুষ ধরবে।"

49
প্রকল্পের অসংখ্য নাম বাদ দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে

শুধু মহার্ঘ ভাতা নয়, তিনি অভিযোগ করেন, তৃণমূল জমানার সবচেয়ে জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়েও। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই প্রকল্পের অসংখ্য উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে।

59
লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে মা লক্ষ্মীরা কাঁদছে

বর্তমান সরকারের নীতি ও অব্যবস্থার কারণে লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে এই রাজ্যের ‘মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে’। মিড ডে মিলের কর্মীদের চাকরিও চলে যাচ্ছে।হকারদের ক্ষতিপূরণ না দিয়ে তাঁদের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে।

69
শাসকদলকে তীব্র নিশানা

রাজ্যের বর্তমান শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহিলাদের সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে শাসকদলকে তীব্র নিশানা করেন।

79
বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পথে

রাজ্য জুড়ে চলা এই বঞ্চনার বিরুদ্ধে তিনি এবার নিজেই জেলায় জেলায় আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

89
বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ডাক

তিনি স্পষ্ট জানান, বাংলার এই পরিস্থিতির বিরুদ্ধে এবার তিনি নিজেই মাঠে নামছেন। এর পরের কর্মসূচি হিসেবে তিনি প্রতি জেলা সফর করে বিরোধীদের মুখোশ খুলে দেওয়ার বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছেন।

99
জেলা সফরে নামার হুঁশিয়ারি

জেলা সফরে নামার হুঁশিয়ারি ও রাজনৈতিক তৎপরতা রাজ্যের বর্তমান অর্থনৈতিক স্থবিরতা, শিক্ষানীতিতে ধস এবং সাধারণ মানুষের আত্মহত্যার ঘটনা নিয়ে বিজেপি সরকারকে ‘বুলডোজার সরকার’ বলে কটাক্ষ করেন মমতা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories