Mamata Banerjee: "আমার নমিনেশন ক্যানসেল করার চেষ্টায় ছিল গদ্দাররা!" বিস্ফোরক মমতা

Published : Apr 11, 2026, 12:51 PM ISTUpdated : Apr 11, 2026, 01:17 PM IST
Mamata Banerjee

সংক্ষিপ্ত

Mamata Banerjee: শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা রয়েছে তাঁর। নিঃসন্দেহে চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস।

Mamata Banerjee: ভোটের আগে আগ্রাসী মমতা। কেশিয়ারির নির্বাচনী জনসভা থেকে কার্যত, বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news live)। মঞ্চ থেকেই একাধিকবার বিজেপিকে নিশানা করলেন তিনি (mamata banerjee news)।

কেশিয়ারির নির্বাচনী জনসভা থেকে বিস্ফোরক মমতা 

শনিবার, পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা রয়েছে তাঁর। নিঃসন্দেহে চতুর্থবারের জন্য সরকার গড়তে মরিয়া শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোট যতই এগিয়ে আসছে, ততই পারদ চড়ছে রাজ্য রাজনীতির।

আবারও তার প্রমাণ মিলল শনিবারের জনসভায়। এদিন বক্তব্য রাখার সময় মমতা বলেন, “আমাদের লড়াই করতে হচ্ছে বিজেপির ভ্যানিশ মেশিনের সঙ্গে। আমার কেন্দ্রে আমারই নমিনেশন বাদ দেওয়ার জন্য জন্য ঐ গদ্দাররা দুটো মিথ্যে এফিডেভিট করে আমার নমিনেশন ক্যানসেল করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তাই বিজেপি থাকলে কোনওদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতেই পারে না। কিন্তু আমরা চাই, ফ্রি অ্যান্ড ফেরার ইলেকশন। আসলে বিজেপির মাথাই খারাপ হয়ে গেছে। মনে রাখবেন, এসআইআর ইজ় এ বিগ স্ক্যাম। আমাদের বাংলা টার্গেট করেছে দিল্লি। আর আমাদের টার্গেট হল দিল্লি। আমরা বললে করে দেখাই। কিন্তু ওরা সেটা করে না। বুলডোজ়ার চালায়।"

মুখ্যমন্ত্রী বললেন, "বিজেপি বুলডোজ়ার চালায়।"

কার্যত, তৃণমূল নেত্রী বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি আরও বলেন, "ভোট চলাকালীন বিজেপি পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। ওয়েট করতে পারল না। কারণ, বিজেপি আসলে টুকরো টুকরো করতে চায় বাংলাকে।’’

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘একটা সময় রক্তাক্ত হয়ে গেছিল এই এলাকা। জঙ্গলমহলের চেহারা কী ছিল? মানুষ তো বেরোতেই পারত না। খেতে পেত না, কোনও রাস্তা ছিল না, স্কুল ছিল না। আজ কিন্তু সেই জঙ্গলমহলেরই আমূল পরিবর্তন ঘটেছে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দয়ায় নয়।’’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

BJP vs TMC News: বিজেপি প্রচারে নামতেই শুরু শাসকের তাণ্ডব! দেখলে আপনিও আঁতকে উঠবেন
Breaking News: ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও