Breaking News: ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ED, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও

Published : Apr 11, 2026, 11:10 AM ISTUpdated : Apr 11, 2026, 11:22 AM IST
partha chatterjeeCentral forces accompany the ED to Partha Chatterjee's residence in Naktala

সংক্ষিপ্ত

বিধানসভা ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

বিধানসভা ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় সংস্থা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাকতলার বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তা হলো, ভোটের মুখে নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। জামিন পাওয়ার পতে একাধিকবার ইডি পার্থকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এবার সরাসরি পার্থর বাড়িতে হাজির কেন্দ্রীয় সংস্থা।

পার্থ চট্টোপাধ্যায়কে বছর দুয়েক আগে ২০২২ সালে তাঁর নাকতলার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইডির একটি দলকে নিয়ে পার্থর নাকতলার বাড়িতে পৌঁছে যায়। সূত্রের খবর পার্থকে জেরা করতে চেয়েছিল ইডি। আর পার্থই নাকি তাঁদের বাড়িতে আসতে বলেছিলেন। কারণ প্রয়োজনে ইডি ভিডিও কলেও তাঁকে জেরা করতে পারতো। পার্থ তাঁদের বাড়িতে ডেকে পাঠানোর পরেই দলটি নাকতলায় পৌঁছে যায়। যদিও ইডি বা পার্থ চট্টোপাধ্যায় কারও তরফে এখনও স্পষ্ট করে কিছুই জানান হয়নি। 

নাকতলায় পার্থের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনটি গাড়ি করে পৌঁছেছে ইডির দল। বাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়েছেন জওয়ানেরা। ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, পার্থ বাড়িতেই আছেন। কেন ভোটের মুখে নিয়োগ মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি, স্পষ্ট নয়।

 

অন্যদিকে নিউটাউনের প্রসন্ন রায়ের দফতরেও ইডির একটি দল হানা দিয়েছে। প্রসন্ন রায় নিয়োগ দুর্নীতি মামলার মিডলম্যান ছিলেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন না, অভিষেকের মন্তব্যকে 'দায়িত্বজ্ঞানহীন' বলে রক্ষাকবচ হাইকোর্টের
Rupashree Prakalpa: বিয়ের সময় মেয়েরা পায় ২৫ হাজার টাকা, রুপশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে?