'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published : Feb 14, 2026, 03:34 PM IST
Mamata Banerjees emotional tweet wishing Valentines Day

সংক্ষিপ্ত

Mamata Banerjee on Valentines Day: Valentines Dayতে শুভেচ্ছা জানিয়ে লম্বা সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানে তিনি প্রেম দীর্ঘজীবী হোক বলেও লিখেছেন। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। 

কেউ বলবেন স্রোতে গা ভাসালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেউ আবার বলছেন, ভোট বড় বালাই। সে যাইহোক এবারই প্রথম মমতা বন্দ্যোপাধ্য়ায় ভ্য়ালেন্টাইন ডে-তে শুভেচ্ছা জানিয়ে লম্বা পোস্ট করেন এক্সে। সেখানেই তিনি বলেন, 'ভালবাসা দীর্ঘজীবী'। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় কখনই এই প্রেমের দিনে এমন সোশ্যাল মিডিয়া পোস্ট করেননি। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই সোশ্যাল মিডিয়া পোস্ট নজিরবিহীন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্টঃ

 

 

"মারেই প্রেমিয়াছি শত বার

জনমে জনমে যুগে যুগে অনিবার।"

ভ্যালেন্টাইনস ডে হল তার সমস্ত রূপ এবং প্রকাশে, তার বিস্তৃত এবং মহৎ অর্থে ভালবাসার উদযাপন; ভালোবাসা যা জাতি, ধর্ম, শ্রেণী এবং ধর্মকে অতিক্রম করে।

এই ভালবাসার চেতনাই জনসেবায় আমার পথচলাকে পথ দেখিয়েছে। মানুষের প্রতি ভালবাসা ঝড় সহ্য করার মতো শক্তিশালী, শোনার মতো ধৈর্যশীল এবং ন্যায়বিচার ও মর্যাদার জন্য লড়াই করার মতো সাহসী।

শুভ ভালোবাসা দিবস!

প্রেম দীর্ঘজীবী!

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্টদের কথায় মুখ্যমন্ত্রী এজাতীয় দিবস সম্পর্কে যথেষ্টই ওয়াকিবহাল। তিনি নিয়মিত বাংলা ধারাবাহিকের দর্শক। বর্তমানে বহু ধারাবাহিকেই প্রেম দিবসের জন্য বিশেষ পর্ব হয়। তাই মুখ্যমন্ত্রী এই দিনটি সম্পর্কে ওয়াকিবহাল বলেও মনে করছেন অনেকে।

অনেকেই আবার মনে করছেন বঙ্গ বিধানসভায় ভোট। আর সেই কারণেই তরুণ তরুণীদের মন পেতে মমতা ভালবাসার আড়ালে রাজনীতি করছেন। কারণ রাজ্যের বিরোধী দল বিজেপি সহযোগী সংগঠনগুলি প্রেম দিবসের প্রবল বিরোধিতা করে আসছে। আর সিপিএম এজাতীয় দিনকে বহুজাতিক সংস্থা ও পুঁজিবাদের প্রচার বলে চিহ্নিত করে। সেখানে মমতার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছেন অনেকে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পোস্ট নিয়ে কিছুই বলা হয়নি। মমতাও শুধুমাত্র পোস্টই করেছেন। আর কিছুই বলেননি। তবে বিরোধী দলগুলি এই নিয়ে আলোচনা শুরু করেছে। 

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: যুবশ্রী প্রকল্প নিয়ে মমতার ‘পুরনো চাল’ সামনে আনলেন শুভেন্দু! বলে দিলেন চরম কথা
valentines Dayতেই শীতের উদাসী মন! আজ থেকেই বঙ্গে খেলা বদল করবে আবহাওয়া