যাত্রী ভোগান্তি! হাওড়া ডিভিশনে ফের বাতিল বহু লোকাল ও প্যাসেঞ্জার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Published : Mar 28, 2026, 09:35 AM IST

পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কাটোয়া-আজিমগঞ্জ শাখায় সাবওয়ে ও ব্রিজের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে।

PREV
15

হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য রইল বিশাল খবর। এবার চরম ভোগান্তির মুখোমুখি হতে টলেছেন। ট্রাফিক ব্লক চলবে, যে কারণে বহু ট্রেন বাতিল থেকে শুরু করে যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

25

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের কাটোয়া-আজিমগঞ্জ শাখায় চোরিগাছ ও আজিমগঞ্জ স্টেশনের মধ্যে সীমিত উচ্চতার সাবওয়ে ২৪৫ ও ২৭১-সহ ব্রিজ নম্বর ২৪৬-র কাজের জন্য আগামীকাল ২৮ এপ্রিল শনিবার ডাউন লাইনে সকাল ৯.৪৫ মিনিট থেকে বিকেল ১৭.১০ পর্যন্ত এবং আপ লাইনে ৯.৪৫ মিনিট থেকে বিকেল ১৬.০০ পর্যন্ত পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে।

35

কাটোয়া থেকে বাতিল থাকবে ৫৩০৫১, ৫৩০০৯,৫৩০১১, ৫৩০১৫, ৫৩০১৭। আজিমগঞ্জ থেকে বাতিল ৫৩০১২, ৫৩০১৪, ৫৩০১৬, ৫৩০১৮। সংক্ষিপ্ত যাত্রা করবে ৬৩০০৮ রামপুরহাট-কাটোয়া মেমু। এটি আজিমগঞ্জে যাত্রা শেষ করবে। সেখান থেকে ৬৩০০ কাটোয়া- রামপুরহাট যাত্রা শুরু করবে।

45

১৩১৭৭ শিয়ালদহ- জঙ্গিরপর রোড এক্সপ্রেস কাটোয়াতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ১৩১৭৮ জঙ্গিপুর রোড- শিয়ালদহ কাটোয়া থেকে সংক্ষিপ্ত যাত্রা করবে। আবার ৫৩০৫৩ কাটোয়া- নিমতিতা প্যাসেঞ্জার ২ ঘন্টার জন্য পুনরর্নির্ধারিত করা হবে। কাটোয়া থেকে ১৩.০৫-র বদলে ১৫.০৫ মিনিটে ছাড়বে।

55

তেমনই বাতিল থাকবে হাওড়া- ব্যান্ডেল শাখায় ৩৭২৮৩, ৩৭২৮৫, ৩৭২৮৭, ৩৭২৮৯, ৩৭২৯১। হাওড়া তারকেশ্বর শাখায় বাতিল থাকবে ৩৭৩৩৭, ৩৭৩৪১, ৩৭৩৫৩। হাওড়া-ধানবাদ শাখায় বাতিল ৩৭৩৫৫, ব্যান্ডেল হাওড়া শাখায় ৩৭২৮৬, ৩৭২৮৮, ৩৭২৯০। তারকেশ্বর শাখায় ৩৭৩৩৮, ৩৭৩৪২, গোঘাট-হাওড়া শাখায় ৩৭৩৫২, বর্ধমান-হাওড়া শাখায় ৩৭২৮৪ লোকাল ট্রেন বাতিল থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories