গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর সৃষ্ট নিম্নচাপের কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়, বৃষ্টি হবে, জানাল হাওয়া অফিস। রবিবারেও একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল সকল থেকে ছিল ভ্যাপসা গরম। তখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস গিয়েছিল। সেই মতো বৃষ্টিও নেমেছিল শহরে। রাত সাড়ে এগারোটা নাগাদ শুরু হয়েছিল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত ও এলোমেলো হাওয়া বইতে দেখা যায়।
25
হাওয়া অফিস সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উচ্চতায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তৈরি এই নিম্নচাপ। এটি উত্তর-পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত একচি অক্ষরেখা চলে গিয়েছে। এর কারণে হয়েছে বৃষ্টি।
35
আগামী দুদিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আছে। বইতে পারে ঝড়। প্রতি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়।
দক্ষিণবঙ্গেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে হতে পারে বৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইবে ঝড়। আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বইবে ঝোড়ো হাওয়া।
55
হাওয়া অফিস সূত্রে খবর. আজ শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ ৪০ থেকে ৫০ কিমি গতিতে বইবে হাওয়া। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি। রবিবারেও হবে বৃষ্টি। এই দিন সতর্কতা জারি আছে উত্তর-দক্ষিণ ২৩ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.