আবর্জনার স্তুপ থেকে উদ্ধার ভোটার কার্ড, ভোটের আগে আসানসোলে চাঞ্চল্য

Published : Feb 26, 2026, 11:09 AM IST
voter card

সংক্ষিপ্ত

Asansol News: একটি আবর্জনার স্তুপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য। এক যুবক জানান, তিনি স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর ভাই ফোন করে জানান যে তাঁর ভোটার কার্ড নাকি আবর্জনার মধ্যে পড়ে আ 

Asansol News: আবর্জনার স্তুপে মিলল বহু ভোটার কার্ড। রানীগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তুপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য। এক যুবক জানান, তিনি স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁর ভাই ফোন করে জানান যে তাঁর ভোটার কার্ড নাকি আবর্জনার মধ্যে পড়ে আছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন সত্যিই তাঁর নামের ভোটার কার্ড সেখানে রয়েছে। তবে যুবকের দাবি, তাঁর আসল ভোটার কার্ড বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং তিনি কাউকে তা ব্যবহার করতে দেননি।

কোথায় ঘটেছে এই ঘটনা? 

ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল কীভাবে? স্থানীয়দের মতে, কেউ যদি পুরানো ভোটার কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিয়ে থাকেন তবে নিয়ম অনুযায়ী পুরনো কার্ড নষ্ট করে দেওয়া হয়। যেখানে কার্ড জমা হয় সেই সংশ্লিষ্ট দফতরেই তা করা উচিত। কিন্তু খোলা আবর্জনা স্তুপে এভাবে কার্ড ফেলে দেওয়া উচিত নয়। এই গাফিলতি প্রশাসনের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিয়ে যায়। ভোটের স্যার চলাকালীন এই ঘটনায় চাঞ্চল্য।

অন্যদিকে, সিতাইয়ের চামটা এলাকায় এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, পূর্ব চামটা গ্রামের বাসিন্দা তপন কুমার বর্মনের ১৩ বছর বয়সী মেয়ে তমালিকা বর্মন গত কাল বিকেল ৫টা নাগাদ তাদের নিজেদের মুদি দোকানে বসে ছিল। অভিযোগ, সেই সময় কৈমারি গ্রামের আল্পেন্দিন মিঞার ছেলে জসীম মিঞা (১৬) সওদা কেনার নাম করে দোকানে আসে। 

এরপরই সে কিশোরীর হাত ধরে টানাটানি করে এবং তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত জসীম সেখান থেকে চম্পট দেয়। ভয়ে মেয়েটিও বাড়িতে চলে যায়। তবে আজ সকালে অভিযুক্ত জসীম মিঞা ফের তমালিকার বাড়ির আশেপাশে এলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। তৎক্ষণাৎ সিতাই থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

সবুজ সাথী প্রকল্পে ফের সাইকেল দেবে পশ্চিমবঙ্গ সরকার, কবে থেকে পাবেন? কীভাবে আবেদন?
Yuva sathi প্রকল্পে ৯ দিনেই ব্যাপক ৭৬ লক্ষের বেশি আবেদন, আবেদনের দিন বাড়াতে পারে নবান্ন