
হাতে আর ২ দিন মতো বাকি। শনিবার থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ। চারিদিনে শুরু হবে ঢাকের বাদ্যি। এবার নতুন সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। তাই এইবার পুজো ঘিরে সকলের মনে আছে নানা প্রশ্ন। আগেই বিজেপি সরকারের পক্ষ থেকে বলা হয়েছি এবার মহালয়ার দিল বঙ্গে আসবে মোদী। পরে শোনা যায় মোদীর বদলে আসবে অমিত শাহ। এবার এল আরও এক নতুন তথ্য । শোনা যাচ্ছে,মহালয়ার ইডেনের অনুষ্ঠানে থাকবেন না মোদী-শাহ।
১০ অক্টোবর মহালয়ার দিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জোর কদলে চলছে প্রস্তুতি। এই অনুষ্ঠানেই মোদী ও অমিত শাহের যোগ দেওয়ার কথা ছিল। নবান্ন সূত্রে খবর, এই দিন মোদী-শাহ কেউ-ই থাকবেন না মঠে। জানা গিয়েছে, ওই দিন তারা দুজনেই অন্যত্র ভাষণ আছে। সেকারণে উপস্থিত থাকতে পারবেন না তারা।
এখন প্রশ্ন হল তাহলে কী কী বদল আসতে চলেছে অনুষ্ঠানে। জানা যাচ্ছে, মোদী-শাহ না থাকলেও বাতিল হচ্ছেন না অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী ও রাজ্য মন্ত্রীসভার সদস্যরা থাকতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের আমন্ত্রত করা
এদিন চমকপ্রদ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ৩ হাজার ড্রোনের মাধ্যনে আকাশে দুর্গাপুজোর বিভিন্ন দৃশ্য তুলে ধরা হবে। লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এদিন রোড রোড ও বিভিন্ন ঘাটেও মহালয়া উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে।
অর্থাৎ আগামী ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেনে আয়োজিত মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না নরেন্দ্র মোদী বা অমিত শাহ। তবে অনুষ্ঠান বাতিল হচ্ছে না, বরং ৩ হাজার ড্রোন ও লেজার শোয়ের মাধ্যমে এক চমকপ্রদ আয়োজন হতে চলেছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে থাকছে প্রায় ৩ হাজার ড্রোনের সাহায্যে আকাশে দুর্গাপুজোর দৃশ্য প্রদর্শন, লেজার শো এবং নানা সাংস্কৃতিক আয়োজন। সেখানে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.