Modi Birthday: মোদীর জন্মদিনে ২১ দিনের কর্মসূচি শুভেন্দু সরকারের, ১৭ সেপ্টেম্বর থেকে কী কী আয়োজন?

Published : Sep 10, 2026, 06:49 PM IST
Modi Birthday 25 Years Public Life Celebration State Wide Programme CM Announcement

সংক্ষিপ্ত

Modi Birthday 25 Years Public Life Celebration: দুর্গাপুজোর আগে ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক বড় কর্মসূচি। কোন দিন কী আয়োজন, রইল সম্পূর্ণ তালিকা ও বিস্তারিত আপডেট।

সরকারের ঘোষণায় সবচেয়ে আগে রয়েছে ১৭ সেপ্টেম্বরের অন্নপূর্ণা দিবস। ওই দিন রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি নেওদুর্গাপুজোর প্রস্তুতির মধ্যেই পশ্চিমবঙ্গজুড়ে একাধিক বড় কর্মসূচির পরিকল্পনা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জনমুখী এবং প্রশাসনিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে ‘অন্নপূর্ণা দিবস’, ‘সেবা সংকল্প দিবস’, স্কুলপড়ুয়াদের জন্য নানা কর্মসূচি এবং পর্যটন দফতরের বিশেষ রঙ্গোলি প্রদর্শনী।

য়ার পরিকল্পনা করা হয়েছে। এর অন্যতম আকর্ষণ হবে এক কোটি প্রদীপ প্রজ্বলন। কলকাতায় গঙ্গার ঘাটকে কেন্দ্র করে এই কর্মসূচির মূল আয়োজন করার কথা জানানো হয়েছে।

৭ অক্টোবর ‘সেবা সংকল্প দিবস’

এরপর ৭ অক্টোবর পালিত হবে ‘সেবা সংকল্প দিবস’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে নবান্নের বৈঠকে জানানো হয়। রাজ্যের প্রতিটি জেলার সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এই কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার পরিকল্পনাও রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বক্তব্য রাখার কর্মসূচি রাখা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

৮০ হাজারের বেশি স্কুলকে যুক্ত করার পরিকল্পনা

প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তিকে ঘিরে স্কুলশিক্ষা দফতরও একাধিক কর্মসূচি নিতে চলেছে। ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে রাজ্যের ৮০ হাজারেরও বেশি স্কুলকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

স্কুলগুলিতে পড়ুয়াদের জন্য প্রবন্ধ লেখা এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বিভিন্ন জায়গায় সাইকেল ও বাইক র‍্যালিরও পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সরকারি কর্মসূচির পরিধি শুধু প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ থাকছে না, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ নাগরিকদেরও এর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নেতাজি ইনডোরে ১০৮ মিটারের রঙ্গোলি

সরকারের ঘোষিত কর্মসূচির তালিকায় রয়েছে আরও একটি নজরকাড়া আয়োজন। রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ১০৮ মিটার দীর্ঘ ‘ভারত মণ্ডল’ আকৃতির রঙ্গোলি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।

মহালয়ার আগেই এই বিশাল রঙ্গোলি প্রদর্শনীর প্রস্তুতি শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ফলে দুর্গাপুজোর আগে কলকাতায় এটি অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

উপনির্বাচনের আসনগুলিতে কী হবে?

এদিকে, রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হওয়ায় সরকারি কর্মসূচি ঘিরে আলাদা সতর্কতা থাকছে। নির্বাচনী আচরণবিধি যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, তা মাথায় রেখেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে কর্মসূচি পরিচালনার কথা বলা হয়েছে।

অর্থাৎ একদিকে দুর্গাপুজোর আগে রাজ্যজুড়ে একাধিক বড় আয়োজন, অন্যদিকে উপনির্বাচনের কারণে নির্দিষ্ট এলাকায় বিধি মেনে কর্মসূচি পরিচালনা—দুই বিষয়ই প্রশাসনের সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত পরপর একাধিক কর্মসূচি ঘিরে তাই রাজ্যজুড়ে তৈরি হচ্ছে উৎসবমুখর পরিবেশ।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

নিউমার্কেটের হোটেলে হাত-পা বাঁধা ছাত্রী, ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি সাইবার অপরাধীদের
CM Suvendu On Jadavpur University: যাদবপুরে এবার ‘বদলি’ অস্ত্র! মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই হইচই গোটা বিধানসভায়