Monsoon Rain: প্রাক-বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট ওয়েদার আপডেট

Published : Jun 10, 2026, 05:10 PM IST

উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

PREV
16

উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বুধবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের দুই এক জেলায়।

26

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম-সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে গিয়েছে। এছাডা়ও জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে মৌসুমি বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। আগামী চার পাঁচদিন বর্ষা বাংলার আরও কিছু এলাকার সঙ্গে ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারেও ঢুকে পড়বে বলে অনুমান।

36

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি আশঙ্কা। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।

46

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব জেলাতে। রয়েছে বজ্রপাতের আশঙ্কা। তবে গরম এবং অস্বস্তিও থাকবে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উপকূলের দুই এক জেলাতে।

56

বুধবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। এই জেলাগুলির কিছু অংশে কালবৈশাখির সর্তকতা। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা।

66

বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। এই জেলাগুলির কিছু অংশে কালবৈশাখির সর্তকতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় ও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ এবং কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories