Nabadwip Tmc Crime News: কাউন্সিলরের নির্দেশে TMC-র পার্টি অফিস থেকে নথি পাচারের অভিযোগ, ধৃত ২

Published : Jul 14, 2026, 03:24 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Nabadwip Tmc Crime News: রাতের অন্ধকারে স্থানীয় কাউন্সিলরের নির্দেশে তৃণমূলের দলীয় অফিস থেকে নথি পাচারের অভিযোগ। ধরা পড়তেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Nabadwip Tmc Crime News: নবদ্বীপের তৃণমূল দলীয় কার্যালয় থেকে নথি চুরির অভিযোগ। দুই ব্যক্তিকে হাতেনাতে ধরল স্থানীয় বাসিন্দারা। সূত্রের খবর, নবদ্বীপের চার নম্বর ওয়ার্ডের এলাকায় একটি তৃণমূল দলীয় কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ধৃতদের নাম দীপক মণ্ডল এবং মানিক ঘোষ। স্থানীয় বাসিন্দারা তাদের ব্যাগ ভর্তি নথিসহ হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঠিক কী অভিযোগ উঠেছে?

স্থানীয় বাসিন্দা চিরঞ্জিত দেবনাথ জানান, গত কয়েকদিন ধরেই তাদের কাছে খবর আসছিল যে, নির্দিষ্ট ওই তৃণমূলের দলীয় কার্যালয় থেকে কিছু ব্যক্তি গোপনে নথিপত্র সরিয়ে ফেলছেন। অভিযুক্তরা প্রতিদিন সাইকেলে চড়ে খালি ব্যাগ নিয়ে আসত এবং ফেরার সময় ব্যাগ ভর্তি নথিপত্র নিয়ে যেত। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা সজাগ থাকায় ওই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। তাদের ব্যাগ থেকে রেশন কার্ড, বাড়ির নথিপত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করা হয়।

আটক করার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত নথি নিজেদের হেফাজতে নেয়। চিরঞ্জিত দেবনাথ আরও অভিযোগ করেন, ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুরাধা মুখার্জি এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু লাল দাসের নির্দেশে এই কাজ করছিল। উদ্ধার হওয়া সমস্ত নথি মূলত এক, চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। সরকারি এবং স্থানীয় মানুষের ব্যক্তিগত নথি কেন এভাবে সরিয়ে ফেলা হচ্ছিল, তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ ও রহস্যের দানা বেঁধেছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, মালদহের ভুতনির উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের টাকা দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। নিজের হাতে প্রায় চার লক্ষ টাকা তুলে দিচ্ছেন তারই পঞ্চায়েতের সদস্য নাজমা বিবির স্বামী মোস্তফা শেখের হাতে। পাশেই রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল সদস্য, তাদের উপস্থিতিতে তৃণমূল প্রধান অর্চনা মন্ডলের সমর্থনে থাকার এই সদস্যরা যেন থাকে তার জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে শোনা যায় মোস্তফার মুখে। এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে এলাকায়।

প্রসঙ্গত, বিগত দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন উত্তর চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মন্ডল। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে টাকা আত্মসাৎ। বন্যা প্রাণের দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন মানিকচকের বিজেপির নেতৃত্ব। এমনকি মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তারপর থেকেই নিখোঁজ রয়েছেন অর্চনা মন্ডল। এরই মধ্যে ভাইরাল এই ভিডিও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Rudranil Ghosh: এ বছরই বিয়ে! শঙ্কুদেব পণ্ডার বিয়ের মঞ্চেই দিন জানালেন রুদ্রনীল, পাত্রী কে?
Dilip Ghosh: সেবাশ্রয় বিতর্কে বড় বিস্ফোরণ! অভিষেককে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের