West Bengal Police: গোয়েন্দা প্রধান পদ থেকে বদলি সুপ্রতিম সরকারের, রাজ্য-কলকাতা পুলিশে বড় রদবদল

Published : Jul 14, 2026, 01:58 PM IST
SUPRATIM SARKAR

সংক্ষিপ্ত

West Bengal Police: বারুইপুর কাণ্ডের পর প্রশাসনিক কাজকর্মকে আরও মৃসণ করে তুলতে এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের বিভিন্ন পদে বড়সড় রদবদল। কে কোথায় বদলি হলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

West Bengal Police: বাংলায় শাসক শিবিরের পালাবদল হতেই দুমাসের মধ্যে ফের প্রশাসনিক পদে রদবদল। এবার রাজ্য ও কলকাতা পুলিশে আইপিএস পর্যায়ে বড় রদবদল করলো নবান্ন। মঙ্গলবার অর্থাৎ ১৪ জুলাই নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একযোগে ৩৩ জন আইপিএস (IPS) এবং ডব্লিউবিপিএস (WBPS) অফিসারের বদলি ও নতুন পোস্টিংয়ের ঘোষণা করা হয়েছে। সিআইডি (CID), এসটিএফ (STF) থেকে শুরু করে বিধাননগর কমিশনারেট এবং উত্তরবঙ্গের মতো গুরুত্বপূর্ণ একাধিক জোনে আনা হয়েছে নতুন মুখ।

রাজ্য পুলিশে একাধিক পদে রদবদল:-

নটরাজন রমেশ বাবু (IPS):- কারাদফতরের বর্তমান ডিজি নটরাজন রমেশ বাবুকে রাজ্যের ডিজি ও আইজিপি, সিআইডি (DG & IGP, CID) পদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কারাদফতরের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন তিনি।

সুপ্রতিম সরকার (IPS): সিআইডি-র এডিজি পদ থেকে সরিয়ে তাঁকে এডিজি, টেলিকমিউনিকেশনস পদে পাঠানো হয়েছে। রাঠোড় অমিতকুমার ভারত (IPS): রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার (CP) হিসেবে নিযুক্ত করা হয়েছে। ত্রিপুরারি অথর্ব (IPS): বিধাননগরের বিদায়ী পুলিশ কমিশনারকে এডিজি, ট্রাফিক ও রোড সেফটি পদে বদলি করা হয়েছে।

যেলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও (IPS): কলকাতা পুলিশের ডিডি-র ডিসি পদ থেকে তাঁকে পাহাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা দার্জিলিংয়ের নতুন পুলিশ সুপার (SP) করে পাঠানো হচ্ছে। মনীষ জোশী (IPS): কলকাতা ট্রাফিকের ডিসি মনীষ জোশীকে কোচবিহারের নতুন পুলিশ সুপার (SP) করা হয়েছে। অন্যদিকে কোচবিহারের বিদায়ী এসপি যশপ্রীত সিং চলে যাচ্ছেন ডব্লিউবি সিসিডব্লিউ-এর এসপি পদে।

কলকাতা পুলিশ এবং বিভিন্ন জেলার একাধিক অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP) ও ডেপুটি কমিশনার (DC) স্তরেও একঝাঁক রদবদল ঘটানো হয়েছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজে গতি আনতেই এই পদক্ষেপ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত রাখতে এবং আসন্ন প্রশাসনিক পরিকল্পনাগুলিকে আরও মসৃণ করতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই বড় পদক্ষেপ।

India's Famous Fort With Historical: কেতনকাণ্ডে শিরোনামে 'লোহাগড়', ভারতের আর কোন-কোন দুর্গে এইরকম রহস্য রয়েছে?

সম্প্রতি বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ফলে পুলিশ প্রশাসনের বাড়তি নজর বারুইপুরে। এই ঘটনায় একাধিকবার তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। এবার বারুইপুর পুলিশ জেলাতেও রদবদল হল। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাস হলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। অন্যদিকে, ডিআইবি, বারুইপুর হয়েছেন পিনাকী দত্ত। তিনি ছিলেন বারুইপুরের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার।

প্রসঙ্গত, কলকাতা পুলিশ এবং বিভিন্ন জেলার একাধিক অতিরিক্ত পুলিশ সুপার (Addl. SP) ও ডেপুটি কমিশনার (DC) স্তরেও একঝাঁক রদবদল ঘটানো হয়েছে। নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশাসনিক কাজে গতি আনতেই এই পদক্ষেপ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মজবুত রাখতে এবং আসন্ন প্রশাসনিক পরিকল্পনাগুলিকে আরও মসৃণ করতেই স্বরাষ্ট্র মন্ত্রকের এই বড় পদক্ষেপ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Krishak Bandhu ID: কৃষক বন্ধু আইডি নেই? বাড়িতে বসে মোবাইল দিয়ে বের করা যাবে আইডি, কীভাবে?
Mid Day Meal: 'আরও কয়েকদিন ডিম নিয়ে আলোচনা করুন', এরপরই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!