রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণার পর এবার আরও একটি নতুন ঘোষণা হল। জুলাই থেকে বাড়ছে রাজ্য় সরকারি কর্মীদের ছুটি। জেনে নিন কবে মিলবে ছুটি।
বলা চলে, বেশ ভালো সময় চলছে রাজ্য সরকারি কর্মীদের। একের পর এক সুখবর আসছে তাদের জন্য। সদ্য রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে। এবার ফের হল এক নতুন ঘোষণা।
25
সদ্য রাজ্য বাজেটে ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছে বিজেপি সরকার। সব মিলিয়ে এবার কর্মীরা পাবেন ৩৮ শতাংশ ডিএ। হিসেব বলছে এই ডিএ বৃদ্ধির ফলে যারা এতদিন ৩০ হাজার টাকা মাইনে পেতেন তাদের প্রায় ৬ হাজার আর যারা ৪০ হাজার টাকা বেতন পেতেন তাদের প্রায় ৮ হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে।
35
এবার এই ২০% DA ঘোষণার পর জারি হল নয়া বিজ্ঞপ্তি, জুলাই থেকে ছুটি বাড়ছে সরকারি কর্মীদের। প্রকাশ্যে এল এমনই খবর। যার ফলে খুশির হাওয়া সর্বত্র।
রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে এবার ছুটির তালিকা বৃদ্ধি করল বিজেপি সরকার। এবার থেকে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ৬ জুলাই বন্ধ থাকবে রাজ্যের সকল সরকারি দফতর। সঙ্গে বন্ধ থাকবে সকল স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
55
এদিকে আবার প্রকাশ্যে এল সপ্তম বেতন কমিশনের খবর। বাজেট পেশ করার পর সপ্তম বেতন কমিশন নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, সপ্তন বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যে হয়ে গিয়েছে। ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.