weather forecast: আলিপুর আবহাওয়া দপ্তর এই সপ্তাহান্তে রাজ্যজুড়ে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে পরিস্থিতি সবচেয়ে গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। জেনে নিন মূল তথ্যগুলো এক নজরে।
শুক্রবারের পরে শনিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। শনিবার থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
210
ভারী বৃষ্টি উত্তরের জেলাগুলিতে
দার্জিলিং, কোচবিহার-সহ মোট ৫টি জেলায় অতি ভারী ও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। বৃষ্টিপাত ২০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
310
বানভাসি জলপাইগুড়ি!
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজই ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার নদীগুলি টইটুম্বুর হয়ে রয়েছে। নদীগুলিতে জল আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের কমলা সতর্কতা রয়েছে।
পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বাড়বে এবং নীচু এলাকা প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
510
দুর্যোগের কারণ
উত্তর-পূর্ব ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গেও আকাশ মেঘলা থাকবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহ শেষে নয়, আগামী সপ্তাহ থেকে দক্ষিণের জেলাগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
610
কলকাতার আবহাওয়া
কলকাতার সর্বনিম্নতাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি কমে হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আজ ঝড়বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে সোমবার হলুদ ও মঙ্গল-বুধবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
710
বাকি জেলায় সতর্কতা
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি। তবে আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে
810
স্বস্তি নেই দক্ষিণে
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি বজায় থাকবে।
910
ঝড়ের পূর্বাভাস
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকার মানুষদের সাবধান করা হয়েছে।
1010
সোমবার থেকেই আবহাওয়ার অবনতি
সোমবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি আরও খারাপ হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ঝড়বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.