Nabanna Notice: আচমকাই নোটিশ জারি নবান্নে, কর্মীদের দেওয়া হল বড় নির্দেশ, কেন এমন পদক্ষেপ?

Published : May 05, 2026, 07:40 AM IST

রাজ্যে নতুন সরকার গঠনের ঠিক আগে নবান্ন থেকে এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যসচিবের আদেশে, ক্ষমতা হস্তান্তরের সময় গুরুত্বপূর্ণ নথি সুরক্ষিত রাখতে সরকারি কর্মীদের এই কয়টি কাজে নিষেধাজ্ঞা জারি করা হল। 

PREV
15

গতকাল ছিল ভোট গণনা। রাজ্যের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছে। জনতার রায়ে প্রথমবার বাংলার সিংহাসনে বসবে ভারতীয় জনতা পার্টি। মডেল কোড অফ কন্ডাক্ট শেষ হওয়ার পর রাজ্যে গঠন হবে নতুন সরকার।

25

এর ঠিক আগে আচমকাই নোটিশ জারি হল নবান্নে। কর্মীদের দেওয়া হল বড় আদেশ। নতুন নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিক দুষ্মন্ত নারিয়ালা। সরকারি অফিস থেকে যাতে কোনও নথি সরানো না যায় তা নিয়ে জারি হল নোটিস।

35

রাজ্যের নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আচমকা মুখ্যসচিবের তরফে বিশেষ নির্দেশ জারি হয়েছে। বলা হয়েছে সরকারি অফিস থেকে কোনও নথি সরানো যবে না। একই সঙ্গে রাজ্যের সরকারি নথি অন্যত্র আদান প্রদানের ক্ষেত্রেও যথাযথ নি.ম মেনে চলতে হবে।

45

নোটিশে স্পষ্ট করা হয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের নথি বা কাগজ জেরক্স কিংবা প্রিন্ট আউট করতে গেলেও দরকার অনুমতি। সরকার গঠনে আগে একগুচ্ছ নতুন নিয়ম জারি করল মুখ্য সচিব।

55

প্রসঙ্গত, তৃণমূল সরকার ১৫ বছর বাংলায় শাসন করেছে। এবার গঠন হতে চলেছে নতুন সরকার। এই সময় রাজ্যের গুরুত্বপূর্ণ নথি বা কাগজ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। আর সে কারণেই এবার এই সিদ্ধান্ত মুখ্য সচিবের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories