WB Assembly Poll Results 2026: IPAC বিতর্কের কারণেই কি TMC-র ভরাডুবি! প্রশ্ন উঠছে অভিষেকের নেতৃত্ব নিয়েও

Published : May 04, 2026, 06:11 PM IST

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ হিসেবে উঠে এসেছে একাধিক তত্ত্ব। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে তৃণমূলেরই একাংশের দাবি আইপ্যাক-এর ওপর অত্যাধিক আস্থা ভরাডুবির কারণ।  

PREV
110
বাংলায় গেরুয়া ঝড়

বাংলায় বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়। তৃণমূল কংগ্রেসের রীতিমত ভরাডুবি। রাজ্যের প্রায় ২৩ জন মন্ত্রী হারে যেতে পারে। এই অবস্থায় ইতিমধ্যেই কাটা ছেঁড়া শুরু হয়েছে কেন তৃণমূল কংগ্রেসের এই শোচনীয় পরাজয়। লোকসভা নির্বাচনেও রীতিমত জনগণ আস্থা রেখেছিল তৃণমূলের ওপর। কিন্তু বিধানসভা নির্বাচনে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই গেরুয়া ঝড়।

210
কেন তৃণমূলের এই ভরাডুবি?

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির কারণ হিসেবে উঠে এসেছে একাধিক তত্ত্ব। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে তৃণমূলেরই একাংশের দাবি আইপ্যাক-এর ওপর অত্যাধিক আস্থা আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ওপর দলের রাশ দেওয়াতেই এই ভরাডুবি।

310
আইপ্যাক-কাণ্ড

গত ফেব্রুয়ারি মাসেই আইপ্যাক-এর অফিস আর সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আইপ্য়াকের অফিস আর প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ফাইল নিয়ে এসেছিলেন। তাতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তা রাজ্যের জনগণ ভালোভাবে নেয়নি।

410
আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে মমতা- সরকার

এই আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টেও গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়। মূলত আর্থিক লেনদেনে গরমিল থাকায় আইপ্যাক সংস্থার ওপর নজর ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সেখানে রাজ্য সরকারের এই ঝাঁপিয়ে পড়া, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া- রাজ্যের একাংশ অংশের সাধারণ মানুষ পছন্দ করেনি। রাজ্যে ভোট চলাকালীনই আইপ্যাক কাণ্ডের শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। সেখানেও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত। ভোটের মধ্যে এই ঘটনা জনতার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলেও মনে করা হচ্ছে।

510
তৃণমূলে আইপ্যাক ক্ষোভ!

তৃণমূল কংগ্রেসের অন্দরেও ভোট কুশলী সংস্থা আইপ্যাক নিয়ে চোরা স্রোত বইছিল। দলের প্রার্থী তালিকা থেকে শুরু করে অনেক বিষয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের ওপর পূর্ণ নির্ভরশীল ছিলেন। যা দলের অন্দরে অনেকে নেতা-নেত্রীর পছন্দ হয়নি। তৃণমূলের অনেক নেতা কর্মীর অভিযোগ ছিল আইপ্যাক সংস্থাকে টাকা দিলেও প্রার্থী তালিকায় নাম তোলা যায়। সুবিধে পাওয়া যায়। যা নিয়ে দলের অন্দরেও চোরা স্রোত বইছিল। তার প্রভাব পড়তে পারে ভোট বাক্সে।

610
আইপ্যাক কর্তা গ্রেফতার

ভোটের মুখেই গত ১৩ এপ্রিল দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছিল আইপ্যাক কর্তা বিনেশ চান্দেলকে। কয়লা পাচারকাণ্ডে আর্থিক তছরুপের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে ৩০ এপ্রিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জামিনে মুক্তি দেয়। এই ঘটনার পরই রাজ্যে অলিখিতভাবে কাজ বন্ধ করে দিয়েছিল আইপ্যাক। ভোটের মুখে ভোট কুশলী সংস্থা কাজ বন্ধ করে দেওযায় কিছুটা হলেও বিপদে পড়তে হয়েছে তৃণমলকে। তেমনই মনে করছে রাজনৈতিক মহল।

710
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বৃদ্ধি

২০১৬ সালের পর থেকেই রাজ্যে ধীরে ধীরে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা দলের একাংশের নেতাদের পছন্দ ছিল না। ২০২০ সালে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় একঝাঁক তৃণমূল নেতা দলবদল করে বিজেপিতে গেলেও পরবর্তীকালে অনেকেই অভিষেককে নেতা মেনেই তৃণমূলে ফিরে যান। কিন্তু দলের অন্দরে অভিষেকের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ছিল বলে সূত্রের খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির বিবাদ মেটাতে বড় উদ্যোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে গিয়েছিল।

810
লোকসভা নির্বাচন

যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেও অভিষেক জেলায় জেলায় যাত্রা করেছিলেন। সেই সময় থেকেই তিনি দলের রাশ শক্ত হাতে ধরেছিলেন। তখন দল সাফল্য পেয়েছিল। আর সেই কারণে কোনও প্রশ্নই ওঠেনি। তবে এবার দলের ভরাডুবির কারণেই কাটাছেঁড়া শুরু হয়েছে।

910
অভিষেক নীতি

গত বছর থেকেই অভিষেক বারবার দাবি করে আসছিলেন পারফরম্যান্সের ভিত্তিতেই দলের নেতা কর্মীদের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি করা হবে। তিনি নিজে একটি লিস্ট করে তৃণমূল নেত্রীকে দিয়েছিলেন বলেও একাধিকবার সংবাদ মাধ্য়মে জানিয়েছিলেন। কিন্তু সেই লিস্ট কার্যকর করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কোনও দিনই কিছু বলেননি। কিন্তু অভিষেকের এই প্রভাব প্রতিপত্তি দলের একাংশ মেনে নেয়নি বলেও তৃণমূল সূত্রের খবর। তাতেই তলে তলে সংগঠনের মজবুত ভিত আলগা হয়েছিল বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

1010
ক্যামকস্ট্রিট থেকে দল পরিচালনা!

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবনযাপন দলীয় নেতা কর্মী আর সমর্থকদের কাছে আকর্ষণীয় ছিল। মমতার সঙ্গে তাঁরা নিজেদের মেলাতে পারতেন। কিন্তু অভিষেক ছিলেন তাঁদের নাগালের বাইরে। তৃণমূল সূত্রের খবর ক্যামাকস্ট্রিট থেকেই দলের একাধিক কাজকর্ম সামলাতেন অভিষের। সেখানেই আইপ্যাকের মত তৃণমূলের নিজস্ব ভোট কুশলীদের একটি অফিসও ছিল। কিন্তু এই ব্যাপারগুলি তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা মেনে নিতে পারেনি। তেমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেই কারণেই তৃণমূলের ধরাসায়ী দশা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories