Nandigram Byelection: নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা, সকাল থেকেই ভোটদানের লম্বা লাইন

Published : Oct 06, 2026, 07:17 AM IST
goa sir 97 voters missing final voter list ceo form 6 election commission 2026

সংক্ষিপ্ত

Nandigram Byelection 2026: সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে শুরু বাংলার দুই আসনে উপ নির্বাচন। বাংলার দুই কেন্দ্র রেজিনগর ও নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ। সকাল থেকেই বুথে বুথে লম্বা লাইন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Nandigram Byelection 2026: নির্বাচনের শুরুতেই চড়তে শুরু করল পারদ। নন্দীগ্রামের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব বানচাল করতে সশস্ত্র বহিরাগতরা নন্দীগ্রাম সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘাঁটি গেড়েছে। বিভিন্ন এলাকায় বাইক বাহিনী অশান্তি পাকাতে পারে। ভোট লুট এবং কংগ্রেস সমর্থকদের উপর আক্রমণের আশঙ্কা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘিরে সোমবারই প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ৭০ নম্বর রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের ২১০ নম্বর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজ অর্থাৎ ৬ অক্টোবর, মঙ্গলবার ভোটগ্রহণ। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রেজিনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ১৪ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এই কেন্দ্রে ১৮ থেকে ১৯ বছর বয়সি নতুন ভোটার রয়েছেন ২ হাজার ৪৪৫ জন। এছাড়া বিশেষভাবে সক্ষম ভোটার ৩ হাজার ২৩১ জন, ১০০ বছর বা তার বেশি বয়সি ভোটার ৩৬ জন এবং ৮৫ বছরের বেশি বয়সি ভোটার ১ হাজার ৬৯৭ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ১ হাজার ১১১।

অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৬৭ হাজার ১৫৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৯ হাজার ৬৭৭ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৪৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটার রয়েছেন ২ হাজার ১৬ জন। এই কেন্দ্রে বিশেষভাবে সক্ষম ভোটার ২ হাজার ১৮০ জন, ১০০ বছর বা তার বেশি বয়সি ভোটার ৪২ জন এবং ৮৫ বছরের বেশি বয়সি ভোটার ১ হাজার ৮৮৪ জন। সার্ভিস ভোটারের সংখ্যা ৭৩৮।

প্রার্থী সংখ্যাতেও নজর

রেজিনগর কেন্দ্রে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১৫ জনই পুরুষ। অন্যদিকে নন্দীগ্রামে মোট প্রার্থী ৯ জন—এর মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন মহিলা প্রার্থী রয়েছেন।

৬৩৮টি বুথে ভোট

দুই বিধানসভা কেন্দ্রে মোট ৬৩৮টি পোলিং স্টেশন, যার মধ্যে সহায়ক বুথও রয়েছে। রেজিনগরে মোট পোলিং স্টেশনের সংখ্যা ৩১৫টি। এর মধ্যে ২টি মডেল পোলিং স্টেশন এবং ২টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে। নন্দীগ্রামে মোট পোলিং স্টেশন ৩২৩টি, যার মধ্যে ১টি মডেল পোলিং স্টেশন এবং ২টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন রয়েছে। দুই কেন্দ্রেরই ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বিপুল সংখ্যক EVM ও VVPAT

রেজিনগরে ভোটের জন্য, রিজার্ভ-সহ ৩৯০টি ব্যালট ইউনিট , ৩৮৯টি কন্ট্রোল ইউনিট এবং ৪১৮টি VVPAT ব্যবহার করা হবে। নন্দীগ্রামে থাকছে ৪৭৫টি BU, ৪৭১টি CU এবং ৪৭৩টি VVPAT।

নিরাপত্তায় ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দুই কেন্দ্রে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তরফে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুই কেন্দ্রই হাই প্রোফাইল হওয়ায় নিরাপত্তার ক্ষেত্রে কোনও ধরনের ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নন্দীগ্রামে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি দুই কেন্দ্র মিলিয়ে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে থাকা ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য থেকেই উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় ৭১ কোম্পানি বাহিনী নেওয়া হয়েছে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Weather: উৎসবের মরশুমে রৌদ্রঝলমল আবহাওয়া? বাড়ি থেকে বেরনোর আগে জানুন হাওয়া বদলের আপডেট
রাজ্যসভায় Koel Mallick নির্বাচিত! কী বললেন চুঁচুড়ার প্রাক্তন ও বর্তমান বিধায়ক?