
WB Weather: বর্ষা এখন বিদায়ের পথে। রাজ্যের বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং রোদও দেখা যাবে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেরও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে না। আকাশ পরিষ্কার থাকবে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার এক-দু’টি জায়গায় আকাশ মেঘলা হতে পারে। সেখানে হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রির মধ্যে থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইবে।
কলকাতার আবহাওয়ার আপডেট জানুন এক ঝলকে:-
মঙ্গলবার কলকাতায় মূলত রোদই থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ। দিনের বেলায় জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি। রাতে তা নেমে ২৫ ডিগ্রি হতে পারে। দিনে গড় আর্দ্রতা প্রায় ৬০ শতাংশ থাকবে। রাতে আর্দ্রতা বেড়ে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে।।
উত্তরবঙ্গের আবহাওয়ার বিস্তারিত আপডেট রইল-
উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আকাশ মূলত পরিষ্কার থাকবে। রোদও থাকবে। দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ২২ ডিগ্রির মধ্যে থাকবে। শিলিগুড়ি ও জলপাইগুড়িতে দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি হতে পারে। রাতে তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রিতে নামতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.