Narendra Modi: "পশ্চিমবঙ্গের মহান জনগনের প্রতি আমি কৃতজ্ঞ, এবার ঐতিহাসিক জয় হবে বিজেপির'

Published : Apr 29, 2026, 03:02 PM IST
PM Narendra Modi said about West Bengal Election

সংক্ষিপ্ত

West Bengal Election 2026: পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির 'ঐতিহাসিক জয়'-এর ভবিষ্যদ্বাণী করেন। তিনি রাজ্যের ভোটারদের নির্ভয়ে এবং বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান, যা উন্নত গণতন্ত্রের প্রতীক বলে তিনি উল্লেখ করেন। মোদীর দাবি, এই ফলাফল দেশের বিকাশে নতুন শক্তি যোগাবে।

West Bengal Election 2026: পাঁচ রাজ্যের ভোটে 'ঐতিহাসিক জয়' হবে ভারতীয় জনতা পার্টির। বঙ্গে আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের ভোট এবং গুজরাতের পুরসভা-পঞ্চায়েত ভোটের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, এ বারে জয়ের হ্যাট্‌ট্রিক করবে বিজেপি। 

জনসাধারণের উদ্দেশ্যে কৃতজ্ঞতাও জানান মোদী

তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোটারদের উদ্দেশ্যে তিনি কৃতজ্ঞতাও জানান। সেই সঙ্গে তিনি রাজ্যে 'ভয়মুক্ত পরিবেশে' নির্বাচন এবং ভোটদানের হার দেখে তিনি বলেন, এটাই দেশের উন্নত গণতন্ত্রের প্রতীক।যেখানে মানুষ নির্ভয়ে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোটদান করবে। বাইরের কোনও রকম চাপ জনসাধারণের উপর থাকবেন না।

ঐতিহাসিক জয়ের হ্যাট্‌ট্রিক করবে বিজেপি

দেশ স্বাধীনতার পরবর্তী সময়ের এই প্রথম এত সংখ্যক ভোট দান করেছে জনসাধারণ।বুধবারের দ্বিতীয় দফার ভোটপর্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন,প্রথম দফার মতোই বহু সংখ্যক জনতা ভোটদানের জন্য বাড়ির বাইরে বেড়িয়ে এসেছেন।সমাজ মাধ্যমে সেই ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিগত কয়েক দশকেও যে কথা মানুষ কল্পনাও করতে পারেনি, এবার সেটাই হচ্ছে। তিনি আরও বলেন, " পাঁচ রাজ্যের ভোটে ঐতিহাসিক জয়ের হ্যাট্‌ট্রিক করবে বিজেপি। ৪ মে-র ফলাফল দেশের সংকল্পকে আরও মজবুত করবে। দেশের বিকাশের জন্য এই গতি আরও নতুন শক্তি দেবে।”

গণতন্ত্রের উৎসবের এক গুরুত্বপূর্ণ দিন

এদিন রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিনটিকে গণতন্ত্রের উৎসবের এক গুরুত্বপূর্ণ দিন বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।ভোটের ফলাফলের আগেই তিনি রাজ্যের জনগণের উদ্দেশ্য বলেছেন, “আমি পশ্চিমবঙ্গের জনতাকে অনুরোধ করব, গণতন্ত্রের পর্বে এমনই উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করুন। এখনও ভোটদান শেষ হতে বেশ কয়েক ঘণ্টা বাকি আছে। আমি পশ্চিমবঙ্গের মহান জনগনের প্রতি কৃতজ্ঞ। তাঁরা নিজেদের অধিকার নিয়ে এত সজাগ। তাঁরা বিপুল সংখ্যায় ভোটদান করছেন। ”

 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bhawanipore: ভবানীপুরে শুভেন্দুকে হেনস্থা করতে গিয়ে বাহিনীর কাছে লাঠি খেল তৃণমূলের 'বহিরাগতরা'
Nadia Election News: দ্বিতীয় দফায় দেদার ছাপ্পা ভোটের অভিযোগ, বুথে যাওয়ার আগেই ভোট পড়ল বৃদ্ধার!