'ফর্ম-৭' পাঠানোর শেষ তারিখ কবে? SIR-আবহে কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের

Published : Feb 16, 2026, 04:49 PM IST

Election Commission On Form Seven: কবে জমা দিতে হবে ফর্ম সেভেন? আবেদনের শেষ তারিখ নিয়ে  কড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কী বলছে কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
ভোটার তালিকায় আপত্তি নিয়ে কড়া কমিশ

ভোটার তালিকায় আপত্তি নিয়ে কড়া কমিশ। ১৬ ফেব্রুয়ারির অর্থাৎ সোমবারের মধ্যে সমস্ত 'ফর্ম-৭' পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া সংক্রান্ত 'ফর্ম-৭' নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন।

27
ঠিক কী অভিযোগ উঠেছে?

অভিযোগ উঠেছিল, বহু আবেদনপত্র বা আপত্তি পুড়িয়ে ফেলা হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখেই এবার জেলা নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশ পাঠাল কমিশন। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। গত ৯ ফেব্রুয়ারি দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতেই পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনকে এই নতুন চিঠি পাঠানো হয়েছে।

37
সমস্ত 'ফর্ম-৭' দ্রুত জমা দেওয়ার নির্দেশ

মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এবং জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) কাছে জমা পড়া সমস্ত 'ফর্ম-৭' (নাম বাদ দেওয়ার আবেদন) অবিলম্বে পাঠাতে হবে। ১৬ই ফেব্রুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করার ডেডলাইন দেওয়া হয়েছে। 

47
আবেদনপত্র পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে

এই আবেদনপত্রগুলি সংশ্লিষ্ট ইআরও (ERO) এবং এ-ইআরও (AERO)-দের কাছে পাঠানো হবে যাতে দ্রুত সেগুলোর নিষ্পত্তি করা যায়। সম্প্রতি ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবেদনপত্র পুড়িয়ে ফেলার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছিল।

57
স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ

কমিশন সেই বিষয়টি আমলে নিয়েই এই স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে। কমিশনের স্পষ্ট নির্দেশ, সুপ্রিম কোর্টের গাইডলাইন এবং আগের নিয়ম মেনেই সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি নিশ্চিত করতে হবে। ভোটের আগে ভোটার তালিকা নির্ভুল রাখতে কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন।

67
এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

এসআইআর প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে রাজ্যের সাত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। শুধু সাসপেনশনেই থেমে থাকেনি কমিশন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকেও চিঠি পাঠানো হয়েছে।

77
কেন এই পদক্ষেপ?

কমিশন সূত্রে খবর, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং পূর্ব, ফরাক্কা, সামশেরগঞ্জ ও ডেবরা বিধানসভা এলাকার এইআরওদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসআইআর-সংক্রান্ত তথ্য আপলোডের ক্ষেত্রে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ নথি গ্রহণ ও অনুমোদনের অভিযোগেই এই পদক্ষেপ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories