Salary Hike: ৫০০০ টাকা ভাতা বাড়ল এই সরকারি কর্মীদের, ১ আগস্ট থেকেই কার্যকর

Published : Jul 19, 2026, 04:01 PM IST

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষে এনএইচএমের আওতায় কর্মরত প্রায় ৩৬ হাজার কর্মীর মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

PREV
15

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অন্যতম ভরসা জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর চুক্তিভিত্তিক কর্মীরা। তাঁদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষে এনএইচএমের আওতায় কর্মরত প্রায় ৩৬ হাজার কর্মীর মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

25

এই বর্ধিত ভাতা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সূত্রে জানা গিয়েছে।

35

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এনএইচএমের অধীনে প্রায় ৪২ ধরনের চুক্তিভিত্তিক পদে কর্মীরা দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার, স্পেশালিস্ট চিকিৎসক, আয়ুষ চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অফিসার (সিএইচও)।

45

এছাডা়ও রয়েছেন সুপারভাইজার, কাউন্সেলর, ল্যাব টেকনোলজিস্ট-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। নতুন সিদ্ধান্তের ফলে এই সমস্ত কর্মীরাই ভাতাবৃদ্ধির সুবিধা পাবেন।

55

তবে এই ঘোষণায় পুরোপুরি সন্তুষ্ট নন কর্মীদের একাংশ। তাঁদের বক্তব্য, নিজস্ব দায়িত্বের পাশাপাশি প্রায়শই অন্যান্য সরকারি কর্মীদের কাজও তাঁদের উপর বর্তায়। দীর্ঘদিন ধরে তাঁরা স্থায়ী চাকরি, পর্যাপ্ত বেতন বৃদ্ধি এবং অবসরকালীন সুযোগ-সুবিধার দাবি জানিয়ে আসছেন। সেই তুলনায় ৫,০০০ টাকার ভাতাবৃদ্ধি ইতিবাচক পদক্ষেপ হলেও, তাঁদের মতে আরও বিস্তৃত আর্থিক ও পরিষেবাগত সুবিধা প্রয়োজন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories