
এবারও একা লড়া হল না বামফ্রন্টের! তেমনই জল্পনা আলিমুদ্দিন স্ট্রিটের আনাচেকানাচে। কারণ মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম-এর দলীয় কার্যালয় গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি কথা বলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে। সেখানেই তাঁদের মধ্যে প্রায় আড়াই ঘণ্টা কথা হয় । বৈঠক শেষে বেরিয়ে এসে নওশাদ জানিয়েছে বুধবার ফের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বৈঠক করে। তারপর এই দিনই দুই পক্ষ আনুষ্ঠানিক জোটের ঘোষণা করবে।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, 'জোট নিয়ে সিদ্ধান্ত নিতে আমরা বৈঠকে বসেছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামিকাল হবে। জেলাভিত্তিক আলোচনা হয়েছে। ' তিনি আরও জানান কীভাবে মোবিলাইজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, 'বামেদের পক্ষে তাদের চেয়ারম্যান বিমান স্যার এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বুধবার আমাকে বৈঠকে আসতে বলেছেন। সেই দিনই আসন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে।' তবে আসন সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত খোলসা করে কিছু বলেননি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন যখন চূড়ান্ত হবে তখনই সবকিছু জানা যাবে।
নওশাদের কথায় স্পষ্ট এখনও বেশ কিছু আসন নিয়ে বাম -আইএসএফ-এর মধ্যে টানাপো়ড়েন রয়েছে। তবে এবার পুরোপুরি আসন রফা করেই জোট হবে বলেও জানিয়েছেন নওশাদ। ২০২১এর বিধানসভা নির্বাচনের মত একই আসনে জোট প্রার্থীরা দাঁড়াবেন এমনটা হবে না।
তবে এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা লড়বে। তা আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দিল্লি। বামেরাও একা লড়়ার বিষয়ে কথাবার্তা শুরু করেছিল। কিন্তু আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বারবার জোট বার্তা নিয়ে বিমান বসুর কাছে দরবার করেছেন। তবে জোট হবে কিনা তা জানতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.