
১। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে আলোচনা আবার তুঙ্গে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। মামলা দীর্ঘদিন ধরে চলছে। তাই কর্মীদের একটা বড় অংশ এখনও প্রতিটি শুনানির দিকে তাকিয়ে আছেন। কবে বকেয়া মিলবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।
২। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপর নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। দ্রুত শক্তি ক্ষয় করায় এর প্রত্যক্ষ প্রভাব প্রায় শেষ। বাংলায় এর জেরে কিছু মেঘ-পুঞ্জ চলে এসেছে। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।
৩। একলাখ আশি হাজার থেকে এক লক্ষ ১৫ হাজার। একধাক্কায় প্রায় ৬৫ হাজার টাকা কমে গিয়েছে হলুদ ধাতুর বাজার মূল্য। জিএসটি ও মেকিং চার্জ দিয়ে ভারতের বাজারে এখন একগ্রাম সোনার দাম ১৪ হাজারের আসেপাশে যাচ্ছে। ফলে হঠাৎ করে বিয়ের মরশুমে সোনার দাম কমে যাওয়ায় হলুদ ধাতু এখন আপাতত নাগালের মধ্যেই মধ্যবিত্ত ঘরের ক্রেতাদের। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।
৪। বাংলাদেশের নড়াইল জেলায় ফের অশান্তির আগুন। শুক্রবার, ২০ নভেম্বর কালিয়া পৌরসভার অন্তর্গত বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়িঘর ও একাধিক দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় দুই বিএনপি নেতার মৃত্যুর পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সম্পত্তিও রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।
Bangladesh News: অগ্নিগর্ভ বাংলাদেশ! পুড়ল হিন্দুদের ৫০টি বাড়ি, দাবি উড়িয়ে দিল পুলিশ
৫। AUS vs ENG T20: ওয়ানডে-তে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল বিকৃতির অভিযোগ কাণ্ডে এখন অজি ক্রিকেটে বিতর্কের সুনামি। অজি ক্রিকেটে সেই অন্ধকারের মাঝেই মেলবোর্নে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হ্য়ারি ব্রুকদের তিন উইকেট হারালেন মিচেল মার্শরা। আর অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ জয়ে আসল নায়ক হলেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী (Nikhil Chaudhary)। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.