Cal HC On Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের আগাম জামিন মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কী বলল আদালত? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Cal HC On Abhishek Banerjee PA: মাস খানেকের উপর তিনি বেপাত্তা। তারপরও মিলল না রেহাই। এবার কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। জানা গিয়েছে, পশ্চিম মেদিনাীপুরের শালবনিতে জমি প্রতারণা মামলায় এবার সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সূত্রের খবর, এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শালবনি জমি প্রতারণা মামলায় সুমিত রায়কে আগামী ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতার নির্দেশ দিয়েছে। তবে সুমিত রায়ের বিরুদ্ধে ডেবরায় যে মামলা রয়েছে সেই মামলায় আগাম জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট।
কী বলছে কলকাতা হাইকোর্ট?
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে রয়েছে গুরুত্বপূর্ণ অভিযোগ। আর সেই মামলাতেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সেই মামলায় সোমবার ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে তাঁকে বলে জানিয়েছে আদালত। অন্যদিকে, ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি।
এর আগে শালবনিতে জমি প্রতারণা মামলায় সুমিতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল মেদিনীপুর আদালত। এমনকি, সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। তবে অভিষেকের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। তারপর থেকেই বেপাত্তা অভিষেকের পিএ। হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এদিন শালবনির মামলায় তাঁর সেই আবেদন খারিজ করে দিলো কলকাতা হাইকোর্ট।
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদন সংক্রান্ত মামলায় এক সপ্তাহের মধ্যে শুনানি করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেম তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই মামলায় বিদেশ যাত্রার আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার সেই মামলাপ শুনানি ছিল। আজ অভিষেকের তরফে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ।
তিনি জানান, বিষয়টি কম্বাইন্ড লিস্টে আছে। সেখানে দেড় হাজারের বেশি মামলা আছে। সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলা যে কোনও দিন তালিকাভুক্ত করা যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সাংসদ একাধিকবার বিদেশযাত্রা করেছেন। দু পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে এই মামলার শুনানির সিদ্ধান্ত নিতে হবে।
SC On NEET Fir: পড়ুয়াদের বিরুদ্ধে FIR প্রত্যাহারে বাধা নেই, রাজ্যগুলোকে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


