
NIA Raid Saokat Molla House: ভোটপর্ব মিটতে না মিটতে রাজ্যজুড়ে ইডি-এনআইএ অভিযানে তটস্থ প্রাক্তন শাসক শিবির। এবার সাতসকালে এনআইএ হানা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার উত্তর মৌখালি গ্রামে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে NIA। বৃহস্পতিবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তল্লাশি ও অভিযানে আসেন তার বাসভবনে।
সূত্রের খবর, চলতি বছরের গত মার্চে ভাঙরে একটি বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ। সেই ঘটনার তদন্তেই এদিন তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শওকত মোল্লার বাড়িতে হানা দেয়। তবে বাড়িতে শওকত মোল্লার খোঁজ তারা পাননি। শওকতের ছেলে ইমরান মোল্লাকে প্রাথমিকভাবে আটক করে শওকত মোল্লার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন এনআইএ কর্তারা।
#Flash NIA conducted an early morning raid at Soukat Molla’s residence in Moukhali village under Jibantala Police Station in connection with the Bhangar blast case, detaining his son Imran Molla and launching a search for Soukat Molla#NIA #Kolkata @NewsNationTV pic.twitter.com/oXWhqsMCAP
— AARITRA GHOSH (@JournoAaritra) June 4, 2026
Puja pandal visit & inauguration at Bhangar AC in presence of Honourable Mla Saokat Molla & party leadership. pic.twitter.com/e1gvVysFJG
— Saayoni Ghosh (@sayani06) October 9, 2024
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.