টিকিট কাটতে হবে না, মেট্রোর মতো এবার বাসেও চালু হয়ে গেল স্মার্টকার্ড

Published : Feb 28, 2026, 11:28 AM IST
North Bengal State Transport Corporation launch smart card ticketing system

সংক্ষিপ্ত

বাসে উঠে আর নগদ পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না। কারণ, এবার থেকে বাসে ব্যবহার করা যাবে মেট্রোর মতো স্মার্টকার্ড। আর এই সুবিধা মিলবে উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন নিগমের (North Bengal State Transport Corporation) বাসে।

বাসে উঠে আর নগদ পয়সা দিয়ে টিকিট কাটতে হবে না। কারণ, এবার থেকে বাসে ব্যবহার করা যাবে মেট্রোর মতো স্মার্টকার্ড। আর এই সুবিধা মিলবে উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহন নিগমের (North Bengal State Transport Corporation) বাসে। একবার স্মার্টকার্ড কিনলেই সংস্থার যে কোনেও বাসে চড়তে পারবেন যাত্রীরা। শুক্রবার কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে স্মার্টকার্ড পরিষেবার সূচনা করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই সহ অন্যান্য আধিকারিকরা।

প্রথম দিনেই পাঁচ জনের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডে ন্যূনতম ৩০০ টাকা রিচার্জ করতে হবে। সঙ্গে থাকছে বোনাস ও ডিসকাউন্ট। ৩০০ টাকা রিচার্জ করলে ১০ শতাংশ বোনাস পাওয়া যাবে। ৬০০ টাকা রিচার্জ করলে মিলবে ৬৯০ টাকা। এনবিএসটিসি’র যে কোনও বাসেও এই কার্ড ব্যবহার করতে পারবেন যাত্রীরা। স্মার্টকার্ড থেকে কাটা হবে। এই কার্ডের জন্য যাত্রীদের একটি ফর্ম ফিলআপ করতে হবে। প্রতিটি ডিপোতেই এই ফর্ম দেওয়া হবে। কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে স্মার্টকার্ড ইস্যু এবং রিচার্জ করার জন্য একটি আলাদা কাউন্টার খোলা হবে।

স্মার্টকার্ড চালু হওয়াতে যাত্রীদের ঝামেলা কমবে। তাঁরা অনেক সহজেই বাসে যাত্রা করতে পারবেন। এছাড়াও, নতুন এই উদ্যোগ যাত্রীদের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছে সংস্থার আধিকারিকরা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, বাসের সংখ্যা বাড়ানো হবে। ৪০ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে নতুন ৯৩টি সিএনজি বাস কেনা হচ্ছে। ইতিমধ্যেই টেন্ডারও হয়ে গিয়েছে।

আসলে খুচরো সমস্যায় ভাড়া নিয়ে যাত্রী ও বাসকর্মীদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। প্রতিদিনের বিরোধ নিরসনের জন্যই এই স্মার্টকার্ড সিস্টেম চালু করা হল। বেশ কয়েকটি রুটে, বিশেষ করে কোচবিহার-শিলিগুড়ি এবং জলপাইগুড়ি-শিলিগুড়িতে অভিযোগের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোচবিহার থেকে শিলিগুড়ির ভাড়া ১১৯ টাকা, যেখানে জলপাইগুড়ি-শিলিগুড়ির ভাড়া ৩৭ টাকা। যাত্রীরা প্রায়শই ১১৯ টাকার পরিবর্তে ১২০ টাকা দিতে আপত্তি জানান এবং কন্ডাক্টররা কয়েনের ক্রমাগত ঘাটতির কারণে ১ বা ৩ টাকা ফেরত দিতে অসুবিধার সম্মুখীন হন।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

রঙের উৎসবে কেমন থাকবে আবহাওয়া? গরম নিয়ে বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
'SIR নিয়ে সুপ্রিম থাপ্পড় খেয়েছেন মমতা-কপিল', পুরো ধুয়ে দিয়ে যা বললেন সুকান্ত?