Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড সবাই পাবেন না! যোগ্যতার মাপকাঠি জানেন তো?

Published : Aug 01, 2026, 03:08 PM IST
Ayushman Bharat Card

সংক্ষিপ্ত

Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ (ayushman bharat card apply)। তবে রাজ্যের সবাই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না। আপনি কোন কোন ক্যাটেগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন?

Ayushman Bharat Card: আয়ুষ্মান ভারত কার্ড থাকলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত, বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন মানুষ (ayushman bharat card apply)। তবে রাজ্যের সবাই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না। আপনি কোন কোন ক্যাটেগরিতে পড়লে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন? নাকি আপনি আপনি এই ক্যাটেগরিতে পড়েন না? তাহলে পাবেন না আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা (ayushman bharat card)।

যাদের আয় ২.৫০ লক্ষ টাকার কম এবং মূলত, যাদের নিজের নামে কোনও জমি নেই, তারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যেমন পরিচারক-পরিচারিকা, সাফাইকর্মী, ভ্যান-রিকশা চালক, হকার, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং সিকিউরিটি গার্ড সহ মোট ১১ টি পেশার সঙ্গে যুক্ত মানুষরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ, আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষরা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন। সেইসঙ্গে, যাদের পরিবারে ১৬-৫৯ বছর বয়স পর্যন্ত উপার্জন করার কোনও সদস্য নেই, তারাও পাবেন এই সুবিধা। পাশাপাশি ৭০ বছরের বেশি যে কোনও ব্যক্তি আয়ুষ্মান ভারত কার্ড হাতে পাবেন।

আয়ুষ্মান ভারত কার্ড সবাই পাবেন না!

যোগ্যতার মাপকাঠি জানেন তো?

কিন্তু যাদের দু-চাকা অথবা চার চাকা আছে, সরকারি চাকুরিজীবী রয়েছেন, সেক্ষেত্রে তাঁর পরিবারের সদস্যরা এই প্রকল্পের আওতায় আসবেন না। তাছাড়া সরকারি পেশনভোগীরাও আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না। যাদের মাসিক আয় দশ হাজার টাকা বা তার বেশি এবং যাদের পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি লিমিট রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডে, তারাও আবেদন করতে পারবেন না এই স্কিমের জন্য। পাঁচ একরের বেশি জমি এবং ট্রাক্টর থাকলেও এই কার্ডের সুবিধা পাওয়া যাবে না। তাই এই স্কিমে আবেদন করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে, আপনি আদৌ এই স্কিমে আবেদন করার যোগ্য কিনা। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভেরিফিকেশনের পর যোগ্যতার মাপকাঠিতে মিলতে হবে। 

তবে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাবেন না, তাদের জন্য থাকছে ৫ লক্ষ টাকার ফ্যামিলি বিমা। আসলে নানাবিধ শর্ত এবং নিয়মের বেড়াজালে যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না তথা নাম নথিভুক্ত করতে পারবেন না, তাদের জন্য এবার নয়া পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানেও ৫ লক্ষ টাকা পর্যন্ত লিমিট। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Census 2027: 'অবৈধ অনুপ্রবেশকারীদের দেখাশোনা করবে না ভারত!' রাজ্যে জনগণনার সূচনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Dilip Ghosh: 'জঙ্গিদের মূলসুদ্ধ উপড়ে ফেলব'- মুখ্যমন্ত্রীকে হুমকি মামলায় কড়া বার্তা দিলীপ ঘোষের