অক্টোবরের উৎসবের মরশুম শেষ হতে না হতেই এবার নভেম্বর মাসেও একাধিক সরকারি ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কালীপুজো, ভাইফোঁটা থেকে শুরু করে ছটপুজো এবং গুরু নানকের জন্মজয়ন্তী—নভেম্বর মাসে রয়েছে একাধিক উৎসবের ছুটি।
অক্টোবরের উৎসবের মরশুম শেষ হতে না হতেই এবার নভেম্বর মাসেও একাধিক সরকারি ছুটি পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। কালীপুজো, ভাইফোঁটা থেকে শুরু করে ছটপুজো এবং গুরু নানকের জন্মজয়ন্তী—নভেম্বর মাসে রয়েছে একাধিক উৎসবের ছুটি। পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে কোন কোন দিন সরকারি অফিস বন্ধ থাকবে, তা একনজরে দেখে নিন।
25
নভেম্বরে আবার কালীপুজো, দিওয়ালি, ছটপুজোর ছুটি। সব মিলিয়ে নভেম্বরেও ১১ দিন ছুটি। এর মধ্যে পাঁচটা রবিবার রয়েছে। ৯ অক্টোবর কালীপুজো। টানা চারদিন, ১২ তারিখ পর্যন্ত ছুটি। ছটের ছুটি রয়েছে ১৫ ও ১৬ তারিখ। ২৪ তারিখ গুরু নানক জয়ন্তী।
35
নভেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য কয়েকটি টানা ছুটির সুযোগ রয়েছে। ৮ থেকে ১২ নভেম্বর: রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কালীপুজো ও ভাইফোঁটা উপলক্ষে ছুটি। ১৫ ও ১৬ নভেম্বর: রবিবার ও সোমবার ছটপুজোর ছুটি। ২৪ নভেম্বর: মঙ্গলবার গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে ছুটি।
45
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে ৯ ও ১০ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি, ১২ নভেম্বর ভাইফোঁটার পরের দিন এবং ১৬ নভেম্বর ছটপুজোর অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ৮ ও ১৫ নভেম্বর রবিবার হওয়ায় ওই দিনগুলির জন্য আলাদা করে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে না।
55
নভেম্বরে কালীপুজো থেকে ভাইফোঁটা এবং ছটপুজো মিলিয়ে ১১ দিন ছুটি থাকবে রাজ্য সরকারি অফিসগুলিতে। অর্থাৎ, নভেম্বর মাসেও উৎসবের মরশুমে বেশ কয়েকটি ছুটি উপভোগ করতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.