WB Weather: ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফল সম্পূর্ণ হলেও নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুক্রবার সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অতি প্রবল ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর অবশিষ্ট নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৮ কিমি বেগে উত্তর দিকে এগিয়ে এখন দক্ষিণ ছত্তিশগড় ও লাগোয়া দক্ষিণ ওড়িশায়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটি উত্তর ছত্তিশগড় ও উত্তর-পশ্চিম ওড়িশায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে বাংলায় সাগরদ্বীপে সর্বোচ্চ ৮০ মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আন্দামানে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে।
25
ফের গভীর নিম্নচাপের আশঙ্কা
হাওয়া অফিস সূত্রে খবর, সাগরে ফের নতুন নিম্নচাপ। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার পরের ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা মাঝারি, উপকূলে ১-২ জায়গায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ১-২ জায়গায় হালকা মাঝারি। সাগরদ্বীপ দক্ষিণ ২৪ পরগনা ৮০ মিমি। ইটামোগরা ৮০মিমি। দিঘা ৮০ মিমি। পাঁশকুড়া ৮০ মিমি। গোপীবল্লভপুর (ঝাড়গ্রাম) ৭০ মিমি। তমলুক ৭০ মিমি। পুরিহাঁসা (পুরুলিয়া) ৬০ মিমি। ফুলবেরিয়া ৫০মিমি। মেদিনীপুর ৫০ মিমি। ঝাড়গ্রাম ৫০ মিমি। আমতা (হাওড়া) ৫০ মিমি।
35
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। বাকি কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৩০-৪০ থেকে কিমি বেগে হাওয়া বইবে। সঙ্গে ১-২ জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। শনিবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।
55
মৎস্যজীবীদের সতর্ক বার্তা
নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের পরবর্তী ২৪ ঘণ্টা সমুদ্রে যেতে নিষেধ। এং বজ্রপাত, নিচু এলাকায় জলজমা, ফসলের ক্ষতি, দার্জিলিং ও কালিম্পং-এ ধসের আশঙ্কা। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন, গাছ/পোলের নিচে নয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.