Bhabanipur Final Voter List: মুখ্যমন্ত্রী মমতার ভবানীপুরে ভোটার তালিকায় কত নাম বাদ পড়ল, কত জনের ভাগ্য ঝুলে?

Published : Feb 28, 2026, 04:24 PM ISTUpdated : Feb 28, 2026, 04:25 PM IST
West Bengal Chief Minister Mamata Banerjee

সংক্ষিপ্ত

শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এটা অসম্পূর্ণ ভোটার তালিকা। কমিশনের ওয়েবসাইটে সরকারি ভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি।

শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এটা অসম্পূর্ণ ভোটার তালিকা। কমিশনের ওয়েবসাইটে সরকারি ভাবে এখনও কোনও পরিসংখ্যান দেওয়া হয়নি। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল, মোট ৪৭ হাজারের বেশি নাম বাদ পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে। তবে আরও ১৪ হাজারের বেশি নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। ফলে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

এসআইআর শুরুর সময় কমিশন জানিয়েছিল, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মোটা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায়, ৪৪ হাজার ৭৮৬ জনের নাম বাদ পড়েছে। এবার চূড়ান্ত ভোটার তালিকায় আরও ২ হাজার ৩২৪ জনের নাম বাদ পড়ল। সব মিলিয়ে ভবানীপুর কেন্দ্রে বাদ পড়েছে ৪৭ হাজার ৯৪ জনের নাম। ভবানীপুরে এখনও বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন রয়েছে৷ ফলে ভবানীপুর কেন্দ্র থেকে আরও ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। মুখ্যমন্ত্রী পদে মতা শপথ নেওয়ার পরে শোভনদেব পদত্যাগ করেন। পরে এই আসনে উপ নির্বাচনে লড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপ নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৫৮ হাজারের বেশি ভোটে জিতেছিলেন।

শনিবার, রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। জেলায় জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তালিকা। এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ৷ ৬০ লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাই ও নিষ্পত্তি বাকি রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির গেরোয় ঝুলছে এই সব ভোটারের ভাগ্য।

নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও ইসিআই নেট অ্যাপে এসআইআর-এর চূড়ান্ত তালিকা দেখা যাবে। নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপে গিয়ে নিজের নাম আর এপিক নম্বর বা ভোটার কার্ডের নম্বর দিলে ভোটাররা দেখতে পাবেন কমিশনের তালিকায় কী অবস্থায় রয়েছে নাম। কোনও সমস্যা না থাকলে স্বাভাবিকভাবেই নাাম উঠে আসবে। যদি এখনও যাচাই না হয় তাহলে নামের নিচে লেখা থাকবে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন। কারও নাম মুছে দেওয়া হলে লেখা থাকবে ডিলিটেড।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

SIR Final List: 'সব দায় মমতার!' এসআইআর জটিলতা ও চূড়ান্ত তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ শুভেন্দুর
Suvendu Adhikari: পরিবর্তন যাত্রার মূল লক্ষ্য কী? বড় কথা শোনালেন শুভেন্দু অধিকারী