Narendra Modi: 'পাকিস্তানি বন্ধু কলকাতায় বোমা মারবে বলছে,' মোদীকে ব্যঙ্গ তৃণমূল নেত্রীর

Published : Apr 07, 2026, 12:35 PM IST
india pakistan tension rajnath singh warning khawaja asif kolkata threat false flag terror attack 2026

সংক্ষিপ্ত

Pakistan Defense Minister Khawaja Asif: কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এই হুমকি দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। এই পরিস্থিতিত সারা দেশের একজোট হওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেশের নিরাপত্তার চেয়ে ভোটের অঙ্ক গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় শাসক দলের এক নেত্রীর পোস্ট সে কথাই বুঝিয়ে দিচ্ছে।

DID YOU KNOW ?
নিরাপত্তা নিয়েও রাজনীতি!
দেশের নিরাপত্তা নিয়েও পশ্চিমবঙ্গে শাসক দলের নেত্রী রাজনীতি করছেন। অনেকেই এর নিন্দায় সরব হয়েছেন।

2026 West Bengal Legislative Assembly election: 'একই ঘিসী পিটী চিত্রনাট্য। পাকিস্তানের মদত ছাড়া বিজেপির ভোট যুদ্ধ অসম্পূর্ণ।' সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের (Pakistan Defense Minister Khawaja Asif) কলকাতায় হামলার হুমকি নিয়ে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন তৃণমূল মহিলা কংগ্রেসের (AITC) রাজ্য সহ-সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। তিনি এক মিমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন। এই মিমে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (US President Donald Trump) প্রধানমন্ত্রী বলছেন, 'বাপি বাপি আমাল (আমার) পাকিস্তানি বন্ধু বোমা মাববে (মারবে) বলচে (বলছে); কি মজা… কি মজা…' জববা ট্রাম্প বলছেন, 'তুই ভোটে জেতার জন্য সব কিছু করতে পারিস!' শাসক দলের নেত্রীর এই পোস্ট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া।

তৃণমূল কংগ্রেসের কাছে দেশের নিরাপত্তা গুরুত্বহীন?

এবারের বিধানসভা নির্বাচনে বাংলা ভাষা ও বাঙালিকে হাতিয়ার করে বিজেপি-কে (BJP) টেক্কা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অথচ তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সহ-সভানেত্রী শেয়ার করা মিমে তাঁর নাম লেখা হয়েছে 'মৌমিতি।' এই পোস্টের জন্য অনেকেই তাঁর সমালোচনা করছেন। মানস প্রতিম ঘোষ নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘দেশের বিরোধিতা করে নিজেদের আর নীচে নামাবেন না প্লিজ।’ বি কে বিকি টিকাদার নামে অপর একজন লিখেছেন, ‘এর থেকেই বোঝা যায় আপনারা দেশকে কত ভালোবাসেন।’

মোদীকে আক্রমণ মমতা-অভিষেকেরও

এই ইস্যুতে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বলেছেন, 'পাকিস্তান বলছে, কলকাতা উড়িয়ে দেবে। তা শুনে কেন চুপ করে রইলেন আপনারা? প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী জবাব দিন। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আমরা তো সবসময় কেন্দ্রের পাশে থাকি ভারতীয় হিসেবে। কলকাতা আক্রমণের কথা বললে আমরা মানব না।' অভিষেক বলেছেন, 'আজ থেকে দু'দিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কলকাতাকে হুমকি দিয়েছেন। অথচ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুপ। পাকিস্তানে বসে ভারতকে হুমকি দেওয়া হবে। আর দেশের প্রধানমন্ত্রী কোচবিহারে এসে বলবেন, তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে। সাধারণ মানুষের উপর অত্যাচার না করে বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মিকে স্বাধীনতা দেওয়া হোক, যাতে তারা পাকিস্তানের লাহোরের দখল নিতে পারে।' বিধানসভা নির্বাচনের প্রচারে পাকিস্তান-প্রসঙ্গ নিয়ে এখন সরগরম বাংলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।
২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হতে চলেছে। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

SIR: রাজ্যের যে দশ জেলায় সবচেয়ে নাম বাদ পড়েছে, কত নম্বরে আপনার এলাকা
Nomination Clash: হাওড়ায় তুলকালাম! মনোনয়ন জমা দিতেই হাতাহাতিতে জড়াল সিপিএম-তৃণমূল