MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Mamata Banerjee: পাকিস্তান ইস্যুতে নীরব মোদী! প্রধানমন্ত্রীকে ঝাঁজালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: পাকিস্তান ইস্যুতে নীরব মোদী! প্রধানমন্ত্রীকে ঝাঁজালো আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee News: ভোট বঙ্গে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বনাম বিরোধীদের আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ। এই আবহে এবার মমতার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেনদ্র সরকার। জানুন আরও বিশদে…

2 Min read
Author : Moumita Poddar
Published : Apr 06 2026, 08:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit : ANI

নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদীয়ার তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানানোর পাশাপাশি দলীয় প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন নেত্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পাকিস্তান ইস্যুতে সরব মমতা
Image Credit : ANI

পাকিস্তান ইস্যুতে সরব মমতা

ভোটের আবহে এবার জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি নিয়ে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্যু, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের এক বিস্ফোরক দাবি। পাক মন্ত্রী সম্প্রতি হুমকি দিয়েছেন, প্রয়োজনে কলকাতা পর্যন্ত হামলা চালাবে তাঁদের দেশ। প্রতিবেশী রাষ্ট্রের এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও ভারত সরকারের তরফে মেলেনি কোনো কড়া প্রতিক্রিয়া।

Related Articles

Related image1
News Round UP: বিকাশরঞ্জনের সম্পত্তির খতিয়ান থেকে টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, সারাদিনের খবর এক ক্লিকে
Related image2
Jharkhand Blast: কাজের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, ঝাড়খন্ডে স্টিলপ্ল্যান্টে অগ্নিকাণ্ডে জখম অন্তত ৯
35
পাকিস্তান ইস্যুতে মমতার নিশানায় মোদী
Image Credit : Asianet News

পাকিস্তান ইস্যুতে মমতার নিশানায় মোদী

রবিবারই নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাঁর ভাষণে একবারের জন্যও উঠে আসেনি পাকিস্তানের এই হুমকির প্রসঙ্গ। সোমবার নদীয়ার সভা থেকে এই মৌনতাকেই নিশানা করে মমতা বলেন, "পাকিস্তানের এক মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বলেন কী করে? কেন মোদী গতকাল এসে এই নিয়ে একটি শব্দও খরচ করলেন না? কেন বলতে পারলেন না যে কঠোর পদক্ষেপ করা হবে?

45
কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?
Image Credit : Asianet News

কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী?

শুধু আক্রমণই নয়, এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক যোগসাজশ আছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী। তাঁর প্রশ্ন, "পাকিস্তানের ওই মন্ত্রীকে দিয়ে কে এমন কথা বলিয়েছে? আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। কলকাতাকে আক্রমণের কথা বললে বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।"

55
প্রধানমন্ত্রীকে আক্রমণ
Image Credit : Asianet News

প্রধানমন্ত্রীকে আক্রমণ

এদিকে মালদহের মোথাবাড়ির ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে গ্রেফতার হয়েছেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম। গ্রেফতারির পর তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। উঠে এসেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম-এর নামও। গত বিধানসভা ভোটে উত্তর দিনাজপুরের ইটাহার থেকে মিম-এর টিকিটে প্রার্থী হয়েছিলেন মোফাক্কেরুল। ধৃতের মিম-যোগকে হাতিয়ার করেই সোমবার মোদীকে পাল্টা দিলেন মমতা। নদীয়ার নাকাশিপাড়ার সভা থেকে মোদীর উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, ‘’মোথাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি প্রধানমন্ত্রী। আপনি কোথায় ছিলেন! লজ্জা করে না? মিম নামক একটি সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন। এখানেও করেছেন।''

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Camac Street Case: ভোররাতে অভিষেকের অফিসে ভাঙচুরের অভিযোগ, ভিডিয়ো পোস্ট তৃণমূল সাংসদের
Recommended image2
ফরাক্কায় রেললাইনে ধস, একাধিক ট্রেন বাতিল, ঘুরপথে চলবে বহু এক্সপ্রেস-প্যাসেঞ্জার
Recommended image3
Now Playing
Jhargram Lodge: ঝাড়গ্রামের এই লজে চলছিল রমরমিয়ে 'মধুচক্র'!, পুলিশের হানায় ১৩ মহিলা ও ৮ পুরুষ গ্রেফতার
Recommended image4
Farmer ID: ফার্মার আইডি না থাকলে পিএম কিষাণের টাকা পাবেন না কৃষকরা, জানুন কীভাবে করবেন
Recommended image5
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Related Stories
Recommended image1
News Round UP: বিকাশরঞ্জনের সম্পত্তির খতিয়ান থেকে টসে জিতে ব্যাটিং নিল কেকেআর, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image2
Jharkhand Blast: কাজের মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, ঝাড়খন্ডে স্টিলপ্ল্যান্টে অগ্নিকাণ্ডে জখম অন্তত ৯
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved