ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ছে।
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
25
ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সংশোধিত কাঠামোয় বেতন পাওয়া পঞ্চায়েত কর্মী-সহ ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত পূর্ণসময়ের কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ১ অক্টোবর, ২০২৬ থেকে মূল বেতনের ৩৮ শতাংশ হারে DA ও DR পাবেন। DA হিসাবের ক্ষেত্রে মূল বেতন এবং NPA (যদি থাকে) বিবেচনা করা হবে। অন্য কোনও ভাতা এই হিসাবের অন্তর্ভুক্ত হবে না।
35
পঞ্চম বেতন কমিশনের আওতায় এখনও যে সমস্ত কর্মী বেতন পাচ্ছেন, তাঁদের DA-র হার ১৭১ শতাংশ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে। একইভাবে, ‘ROPA 2009’ অনুযায়ী প্রাক-সংশোধিত হারে পেনশন বা পারিবারিক পেনশন পাওয়া ব্যক্তিরাও ২২৩ শতাংশ হারে DR পাবেন।
45
পঞ্চায়েত ব্যবস্থার যে সমস্ত দৈনিক মজুরিভিত্তিক কর্মী ন্যূনতম মজুরি আইনের আওতায় পড়েন না, তাঁদের দৈনিক মজুরি ১১০ টাকা বাড়ানো হয়েছে। এই অতিরিক্ত ১১০ টাকা ‘ad-hoc’ ভিত্তিতে দেওয়া হবে। এই বৃদ্ধিও ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
55
অর্থাৎ ১ অক্টোবর থেকে নতুন হারে DA ও DR পাওয়ার পাশাপাশি নির্দিষ্ট শ্রেণির দৈনিক মজুরিভিত্তিক কর্মীরাও অতিরিক্ত ১১০ টাকা করে পাবেন। এর ফলে ত্রিস্তর পঞ্চায়েতের কর্মী, পেনশনভোগী এবং সংশ্লিষ্ট দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের আর্থিক সুবিধা বাড়বে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.