DA Case: এদের বকেয়া DA নিয়ে রাজ্যের অবস্থান কী? লিখিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Published : Aug 21, 2026, 02:45 PM IST

DA arrears: সরকারপোষিত স্কুলের শিক্ষকরা কি বকেয়া ডিএ পাবেন? রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, ১১ সেপ্টেম্বরের মধ্যে চাওয়া হল রিপোর্ট।

PREV
18
DA নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ

রাজ্য সরকারপোষিত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরা বকেয়া মহার্ঘ ভাতা (DA) পাবেন কি না, তা নিয়ে রাজ্যকে স্পষ্ট জবাব দিতে বলল কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার বকেয়া ডিএ বিলির কাজ শুরু করেছিল। শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভিযোগ তারা এখনও এক টাকাও ডিএ পাননি।

28
হাইকোর্টের নির্দেশ

আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান লিখিতভাবে আদালতে জানাতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা।

38
ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি

সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি ছিল ৬৫ শতাংশ মেটানোর – রাজ্য সরকার আগে সুপ্রিম কোর্টে জানিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে।

48
পাল্টা দাবি শিক্ষক ও শিক্ষাকর্মীদের

তবু বঞ্চিত সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। অভিযোগ, সরকারি কর্মীরা কিছুটা ডিএ পেলেও সরকারপোষিত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভাগ্যে এখনও তা জোটেনি।

58
আদালতের দ্বারস্থ

আদালতের দ্বারস্থ শিক্ষক সংগঠন এবিটিএ । এই বৈষম্যের বিষয়টি নিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে এবিটিএ। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুক্রবার হয় এই মামলার শুনানি।

68
রাজ্যের দাবি

৪২ হাজার কোটি টাকার হিসেব দিয়েছিল রাজ্য – সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ মেটাতে মোট প্রায় ৪২ হাজার কোটি টাকা প্রয়োজন।

78
DA মেটাতে কত টাকা লাগবে?

সরকারপোষিত কর্মীদের জন্য বরাদ্দ প্রায় ১৮ হাজার কোটি – ওই হিসেব অনুযায়ী, সরকারপোষিত কর্মীদের ডিএ মেটাতে প্রায় ১৮,৩৬৯ কোটি টাকা খরচ হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে তা এখনও অধরা।

88
বঞ্চনার অভিযোগ

‘এক টাকাও পাননি’, ক্ষোভ শিক্ষক সংগঠনের – বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, সরকারপোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এখনও পর্যন্ত ডিএ বাবদ কোনও টাকাই পাননি।

Read more Photos on
click me!

Recommended Stories