Panihati BJP News: বিজেপি প্রার্থী অভয়া মায়ের ওপর হামলা তৃণমূলের, উত্তপ্ত পানিহাটি। পানিহাটিতে নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা! ৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ও সমর্থকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইলিয়াস রোড এলাকায় প্রচার চালানোর সময় বিজেপি প্রার্থী রত্না দেবনাথ ও তাঁর দলীয় কর্মী-সমর্থকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান নিজেদের এলাকার বলে বাসিন্দা বলে দাবি করা বেশ কিছু মহিলা। অভিযোগ, পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় বচসা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, বিজেপি ক্ষমতায় এলে দেওয়া হবে অ্যান্টিবায়োটিকের দাওয়াই, ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের। বীরভূমের সিউড়িতে দাঁড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্য়ায়ের। বিজেপি ক্ষমতায় এলে যে যেমন অপরাধী তাকে তার প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া শুরু হবে। তিনি আরো বলেন আমরা ক্ষমতায় আসার তিন মাসের মধ্যে এন্টিবায়োটিক শুরু হয়ে যাবে। কাউকে কড়া ডোজ, কাউকে মৃদু রোজ, কাউকে অ্যান্টিবায়োটিক ছাড়া শুধুমাত্র ক্যালপল,যার যেমন প্রয়োজন তাকে সেই ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হবে। প্রসঙ্গত, সিউড়িতে তৃণমূলের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি। এবার এখানে বিদায়ী বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে টিকিট দেয়নি তৃণমূল।
এছাড়াও রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, তৃণমূলের এই প্রচারকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কথায়, বিজেপি ক্ষমতায় এলে উল্টে মাছ-মাংসের বিক্রি আরও বাড়বে। বুধবার সকালে বালুরঘাট শহরের বড়োবাজার এলাকায় নির্বাচনী প্রচারে নেমে তিনি এ কথা বলেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপির প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। বাজারে ঘুরে মাছ ও মাংস বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি তৃণমূলের 'অপপ্রচার'-এর জবাব দিয়ে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেন। প্রচারের সময় তিনি বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের পরিচয়ও তুলে ধরেন এবং তাঁকে ‘ভূমিপুত্র’ হিসেবে উল্লেখ করে সমর্থন জানানোর আহ্বান জানান উপস্থিত ক্রেতা বিক্রেতাদের কাছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.