ফের চালু হচ্ছে পাশ ফেল, পঞ্চম থেকে অষ্টমে শিক্ষা ব্যবস্থায় বদল আনতে কমিটি গড়ছে নতুন সরকার

Published : Aug 08, 2026, 01:14 PM IST
Minister Suvendu Adhikary inaugurate new project to control flood in Howrah

সংক্ষিপ্ত

রাজ্য সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন যে, শিক্ষার মান উন্নত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে, যদিও চলতি শিক্ষাবর্ষে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

পঞ্চম, অষ্টম শ্রেণিতে পাশ ফেল প্রথা ফেরাতে চলেছে রাজ্য। তৈরি হচ্ছে নয়া কমিটি। এমনই আপডেট দিলেন খোদ শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বাম জমানায় ২০১০ থেকে ২০০৯ এ সর্বভারতীয় শিক্ষার অধিকার আইন অনুসারে, পশ্চিমবঙ্গে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথমা উঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ চালু করা হয়েছিল নো ডিটেনশন পলিসি। এবার বিজেপি সরকার আসতেই পড়ুয়াদের শিক্ষার মান ইন্নত করতে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করতে পাশ ফেল ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সে সময় পাশ -ফেল তুলে দেওয়ার পিছনে বাম সরকার বিশেষ যুক্তি দিয়েছিল। তাদের দাবি ছিল, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে সামাজিক লজ্জা, হীনমন্যতা ও মানসিক চাপের সৃষ্টি হত, তা দূর করতে একটি ভীতিযুক্ত ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ গড়ে তোলা প্রধান উদ্দেশ্য।

এবার এই নিয়মে আসছে বদল। শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থাৎ চলতি শিক্ষাবর্ষে স্কুলস্তরে পাশ ফেল ফিরছে না। তবে আগামী শিক্ষাবর্ষগুলোতে পাশ ফেল ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হচ্ছে।

শিক্ষা বিভাগ সূত্রে খবর, বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট হাতে এলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিলেবাস কমিটি গঠিত হয়েছে। যার মধ্যএ এই পাশ ফেল সংক্রান্ত কমিটিও রয়েছে। শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পুনর্হঠন নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।

সব মিলিয়ে এবার শিক্ষা ব্যবস্থায় আসতে চলেছে বদল। রাজ্য সরকার পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন যে, শিক্ষার মান উন্নত করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে, যদিও চলতি শিক্ষাবর্ষে এই নিয়ম কার্যকর হচ্ছে না।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ঠিক কত ওজনের ইলিশের স্বাদ সবচেয়ে ভালো? জানুন সুন্দরবনের মৎস্যজীবীর টিপস
Rain News: সাগরে জোড়া নিম্নচাপে টিপটিপ বৃষ্টি থেকে রেহাই নেই! আর কতদিন মুখ ভার থাকবে আকাশের?