Pink Card Scheme West Bengal: পিঙ্ক কার্ড থাকলেই সরকারি বাসের ভাড়া ফ্রি (Pink Card scheme West Bengal)। কার্যত, বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন রাজ্যের মহিলারা। কিন্তু থাকতে হবে পিঙ্ক কার্ড। যদিও বিনামূল্যে যাতায়াত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এমনকি, এইবারের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন যে, ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হবে মহিলাদের ফ্রি বাস সার্ভিসের জন্য। অর্থাৎ, মানুষের পাশে জনতার সরকার। কিন্তু পিঙ্ক কার্ডটা পাবেন কোথা থেকে? আবেদন করবেন কীভাবে (West Bengal women free bus travel)?
যদিও নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা চালু করার পর থেকে এখনও পর্যন্ত, কোনও ডকুমেন্ট দেখাতে হচ্ছিল না। তবে এবার থেকে চালু হবে পিঙ্ক কার্ড। আর এই কার্ড সঙ্গে থাকলেই মহিলারা বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন।
জানা যাচ্ছে, রাজ্যের সমস্ত বিডিও, এসডিও অফিস এবং পুরসভাগুলির থেকে পিঙ্ক কার্ড দেওয়া হতে পারে। অন্তত সূত্রের খবর এমনটাই। এই পিঙ্ক কার্ড পেতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আসলে ফ্রি-তে যাতায়াত সংক্রান্ত সমস্যা এড়াতেই এই পিঙ্ক কার্ড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC), সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (SBSTC) এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) সমস্ত বাসে পিঙ্ক কার্ডের সুবিধা পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র সরকারি বাসে উঠলেই মহিলারা এই সুবিধা পাবেন।
কারণ, নতুন সরকার এবার রাজ্য বাজেটে মহিলাদের বিনামূল্যে বাস সার্ভিসের প্রোজেক্টে মোট ৫৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে। বিধানসভার বাজেট অধিবেশনে এই কথা জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে থাকতে হবে পিঙ্ক কার্ড। আর এই পিঙ্ক কার্ড থাকলেই রাজ্যের মহিলারা যে কোনও সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।
সূত্র মারফত জানা গেছে, রাজ্যের সমস্ত পুরসভা, এসডিও এবং বিডিও অফিস থেকে মহিলাদের জন্য পিঙ্ক কার্ড বিতরণ করা হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.