
PM Modi Bangaon Rally: বঙ্গ ভোটের প্রচার একেবারে শেষদিকে। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আগামিকাল শেষ হচ্ছে ভোটপ্রাচর। ঠিক তার আগে বনগাঁয় প্রচারে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়া গড়ে দাঁড়িয়ে মোদী বললেন, প্রথম দফায় তৃণমূলের অহঙ্কার ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় বিজেপির জয় পাকা হচ্ছে।'এদিনের সভায় বড়মা-কে স্মরণী করে স্মৃতিতে ভাসেন প্রধানমন্ত্রী। জনজোয়ার দেখে মোদী বলেন, "এত মানুষ এসেছেন আশীর্বাদ দিতে, এটা আমাদের সৌভাগ্য।" মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে বড় কটাক্ষের সুরে মোদী বলেন, "গুন্ডারাও নিজেদের সরকার ভাবে'! বনগাঁয় মোদী দাবি করেন, বাংলার ভোট এখন শেষ পর্যায়ে। একসময় মা-মাটি-মানুষের স্লোগান তুলে ক্ষমতায় এলেও এখন আর সেই কথা শোনা যায় না। তাঁর কথায়, এই স্লোগান উচ্চারণ করলেই বর্তমান পরিস্থিতির নানা অভিযোগ সামনে চলে আসবে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ চাপে রয়েছে, মহিলারা সমস্যায় পড়ছেন, আর রাজ্যের সম্পদ ভুল হাতে চলে যাচ্ছে।
মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপি সরকার এখানে ক্ষমতা এলে লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করতে উদ্যোগ নেওয়া হবে। ছোট ব্যবসা যেমন স্যালোঁ, ধাবা বা হোটেল খোলার জন্য সহজ ঋণের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়। মহিলাদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়েও আলাদা করে জোর দেওয়া হয়। মোদীর দাবি, পরিবার চালানোর খরচ কমাতে নানা সহায়তা দেওয়া হবে। পাকা বাড়ি তৈরির অনুদান, বিশুদ্ধ পানীয় জল, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ও তুলে ধরেন তিনি। পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবায় বড় অঙ্কের আর্থিক সুরক্ষা, নির্দিষ্ট রোগের চিকিৎসা ও টিকাকরণ, গর্ভবতী মহিলাদের আর্থিক সহায়তার কথাও বলা হয়। পড়াশোনায় উৎসাহ দিতে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও শোনা যায়।
এছাড়াও, তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়ার কথাও উঠে আসে মোদীর ভাষণে। সামাজিক মাধ্যমে বাংলার ছেলেমেয়েদের কাজ প্রশংসা পাচ্ছে বলে উল্লেখ করে, কনটেন্ট ক্রিয়েশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। মোদী বলেন, "কনটেন্ট ক্রিয়েশনকে বাংলার শক্তি করবে বিজেপি।বাংলার ছেলেমেয়েদের রিল, ভিডিয়ো সমাজমাধ্যমে প্রশংসিত হচ্ছে। আমিও দেখেছি কয়েকটি। ঝালমুড়ি দিয়ে যাদের এত ঝাল লাগে, তাঁদের যুবসমাজের ক্রিয়েটিভিটি পছন্দ নয়।"
যুবভারতীর ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ শোনা গেল বক্তার বক্তব্যে। তাঁর দাবি, রাজ্যে ক্রীড়াক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিবর্তে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতায় কয়েক মাস আগে ঘটে যাওয়া ঘটনাকে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, সেই ছবি দেশ-বিদেশের ফুটবলপ্রেমীদের নজরে এসেছে এবং তা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়াও ক্রীড়াবিদদের উদ্দেশে তিনি জানান, খেলাধুলোর উন্নতির জন্য বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে বাংলার ক্রীড়া পরিকাঠামো আরও শক্তিশালী করা যায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.