চুঁচুড়ার ডনের হাতে কার্বাইন, গ্রেফতার করে চমকে গেলেন পুলিশ কর্তারাও

Published : Aug 25, 2019, 05:53 PM IST
চুঁচুড়ার ডনের হাতে কার্বাইন, গ্রেফতার করে চমকে গেলেন পুলিশ কর্তারাও

সংক্ষিপ্ত

গ্রেফতার চুঁচুড়ার ডন টোটোন বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে খুঁজছিল পুলিশ এলাকায় সমান্তরাল সাম্রাজ্য চালাত টোটোন ধৃতের বিরুদ্ধে খুন, ডাকাতির অভিযোগ

এলাকার ডন হিসেবে 'সুখ্যাতি' ছিল তার। অনেক দিন ধরেই তাকে জালে তুলতে মরিয়া হয়ে উঠেছিল পুলিশও। কিন্তু হুগলির ত্রাস হিসেবে পরিচিত দুষ্কৃতী টোটোন বিশ্বাসের হাতে যে কার্বাইনের মতো আধুনিক অস্ত্র এসে গিয়েছে, তা জানত না পুলিশও। শেষ পর্যন্ত একটি কার্বাইন- সহ বারোটি বন্দুক সমেত শনিবার মাঝরাতে টোটোনকে গ্রেফতার করে  পুলিশ। তার সঙ্গে টোটোনের আরও দুই শাগরেদ প্রবীর মণ্ডল এবং কিশোর বিশ্বাসকেও গ্রেফতার করা হয়েছে। 

টোটোন বিশ্বাস হুগলির চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকায় কার্যত সমান্তরাল সাম্রাজ্য চালাচ্ছিল বলে অভিযোগ। এলাকায় প্রচুর সিসিটিভি লাগিয়ে নজরদারি চালাত টোটোন এবং তার দলবল। এমন কী, ওই এলাকার রাস্তা দিয়ে কেউ গেলেও সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদ করত টোটোনের অনুগামীরা। 

গত ১৩ জুলাই গভীর রাতে চুঁচুড়া রবীন্দ্রনগরে টোটোনের ঠেকে পুলিশ অভিযান চালিয়েছিল । সেদিন টোটোন ও তার অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে প্রচুর গুলিবর্ষণ করে। প্রায় তিরিশ থেকে চল্লিশ রাউন্ড গুলি চলেছিল পুলিশকে লক্ষ্য় করে। সেই সময় চন্দননগর কমিশনারেটের এসিপি যশপ্রীত সিং অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পান। 

পুলিশি অভিযানের পাল্টা নিজেদের দাপটে এলাকায় কার্যত বনধের অবস্থা তৈরি করেছিল টোটোনের বাহিনী। তার পর অবশ্য এলাকা ছেডে় গা ঢাকা দেয় টোটোন। পুলিশও তার খোঁজে মরিয়া হয়ে উঠেছিল। 

শেষ পর্যন্ত শনিবার গভীর রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায়, চুঁচুড়া রেল স্টেশনের কাছে ধান্য গবেষণা কেন্দ্রের মাঠে জড়ো হয়েছে টোটোন এবং তার দলবল। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র-সহ টোটোন ও তার দুই সঙ্গীকে ধরে পুলিশ। তার মধ্যে কার্বাইন দেখে চমকে যান পুলিশকর্তারাও। উদ্ধার হয় ৩৬ রাউন্ড গুলি। এ দিন টোটোন-সহ বাকি দুই ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুণ কবীর এ দিন সাংবাদিক সম্মেলনে জানান, টোটোনকে গ্রেফতার করাটা তাঁরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। ধৃত তিনজনকে জেরা করে দলের বাকি দুষ্কৃতীদেরও ধরার চেষ্টা করা হবে। টোটোন বিশ্বাসের বিরুদ্ধে সাত থেকে আটটি খুনের মামলা রয়েছে। এ ছাড়াও ডাকাতি, বেআইনি অস্ত্র মজুত করার মতোও অভিযোগ রয়েছে টোটোন বিশ্বাসের বিরুদ্ধে। 
 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বার্তা মমতার? জনসভা থেকে বললেন, "সাহস থাকলে আমার গাড়ি চেক করুন"
Ratna Chatterjee TMC Candidate Profile: সাড়ে ১৩ কোটি টাকার সম্পত্তির মালকিন, সঙ্গে বিপুল সোনা-জমি, ঠিক কতটা ধনী রত্না চ্য়াটার্জি