দুষ্কৃতীদের হাতে সরকারি গান ফ্য়াক্টরির কারবাইন, দেখে তাজ্জব পুলিশ

Published : Nov 25, 2019, 03:15 PM ISTUpdated : Nov 25, 2019, 04:18 PM IST
দুষ্কৃতীদের হাতে সরকারি গান ফ্য়াক্টরির  কারবাইন, দেখে তাজ্জব পুলিশ

সংক্ষিপ্ত

আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার  জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর মিলেছে কারবাইন-এর মতো মারাত্বক অস্ত্র সরকারি অস্ত্রাগারের অস্ত্র পাওয়া গেছে দুষ্কৃতীদের হাতে

আবার বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার । জায়গা সেই কুখ্যাত রবীন্দ্রনগর । গ্রেফতার দুই দুষ্কৃতী। এবারও মিলেছে কারবাইন এর মতো মারাত্বক অস্ত্র । তাও আবার একসঙ্গে দুটো । সঙ্গে মা স্কেট , দোনলা ও এক নলা বন্দুক , নাইন এম এম , সেভেন এম এম , পিস্তল , সব মিলিয়ে ১৯ টি আগ্নেয়াস্ত্র । আর গুলি প্রায় ১০০ রাউন্ড । ঠিক তিনমাস আগে ২৫ আগস্ট রবীন্দ্রনগরের কুখ্যাত ডন টোটন বিশ্বাস ও তার দুই সাগরেদকে গ্রেফতার করেছিল চন্দন নগর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট । সেদিনও তার কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি কারবাইন সহ একাধিক অস্ত্র ও গুলি । 

এদিন চুচূড়ায় নিজের অফিসে এক সাংবাদিক সন্মেলন করে সিপি চন্দননগর হুমায়ুন কবীর জানান , চুচূড়া রবীন্দ্রনগরে টোটোন ও তার দলবল সমান্তরাল প্রশাসন চালাচ্ছে দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল। আমি এখানে আসার পরই জানিয়েছিলাম, এটা আমি বন্ধ করব। পাশাপাশি রবীন্দ্রনগর  সন্ত্রাস মুক্ত করব । তারপর থেকেই ওই এলাকায় আমাদের অফিসারেরা লাগাতার রেইড করছিলেন । টোটোনের গ্রুপের  অন্যতম সদস্য ছিল প্রসেনজিৎ সাহা ওরফে ন্যাপা। সেও একজন কুখ্যাত সমাজ বিরোধী । আর তার সাগরেদ মিলন সিং , দুজনকেই গ্রেফতার করে তাদের জেরা করে রবীন্দ্রনগর এলাকা থেকে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে । 

হুমায়ুন কবীর জানান , আজ পর্যন্ত রবীন্দ্রনগর এলাকা থেকে মোট ৪০ টি অস্ত্র উদ্ধার হয়েছে। গুলি পাওয়া গেছে প্রায় ৬৫০ রাউন্ড। আর টোটোনের গ্যাং এর মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে । আরও কিছু ছেলে আছে, তারা বাংলাদেশে পালিয়ে গেছে, আমরা নজর রাখছি , এখানে এলেই ধরব । আরও কিছু অস্ত্র আসছে রবীন্দ্রনগরে। সেগুলো উদ্ধারের জন্য  লাগাতার রেইড চলবে । কিন্তু কারবাইন এলো কোথা থেকে ? সিপি র বক্তব্য একটি কারবাইন অরিজিনাল ,  গান ফ্যক্টরি থেকে বেরিয়েছে । এছাড়া বেশ কিছু অস্ত্র  আসল । আবার কিছু বিহারের মুঙ্গেরে তৈরি । আসল অস্ত্র গুলি কী করে অস্ত্র কারখানা থেকে বাইরে এলো এটা নিয়ে আমরা প্রয়োজনে সিআইডি র সাহায্য নেব ।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Ajker Bangla News Live: Pakistan News - বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার
DA Update: নববর্ষে রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো, বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট দিল অর্থ দফতর