Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা

Published : Sep 06, 2026, 11:26 AM IST
humayun kabir IPS

সংক্ষিপ্ত

Humayun Kabir IPS: সেইদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছতেই সেখানে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা। তাদের বিরুদ্ধে পুরসভার আধিকারিক এবং পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর এই নিয়ে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে।

Humayun Kabir IPS: ক্যামাক স্ট্রিট কাণ্ডে নয়া মোড়। তৃণমূলের অফিসে অশান্তির ঘটনায় এবার প্রাক্তন আইপিএস তথা বিধায়ক হুমায়ুন কবীরকে তলব করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। জানা গেছে, সমনের নোটিস ধরাতে রবিবার সকালেই তাঁর কসবার বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। সেই সময়, বাড়িতেই উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তবে পুলিশ তাঁর গাড়ির চালকের হাতে নোটিস ধরিয়ে দেয়। এরপর প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir IPS) সেই নোটিসে সই করে তা পুলিশের কাছে পাঠিয়ে দেন।

প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ

'ওঁদের যা ক্ষমতা আছে করুক'! ৫ ঘণ্টার জেরার পর ক্যামাক স্ট্রিট-কাণ্ডে তোপ অভিষেকের

পুলিশ সূত্রে জানা গেছে, আগামী বুধবার তথা ৯ সেপ্টেম্বর, দুপুর ১২টা নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে। তবে সেই নোটিসে সই করার পর, হুমায়ুন তাঁর গাড়ির চালক মারফৎ বার্তা দেন, তিনি সোমবারই থানায় হাজিরা দিতে চান। দুপুর দেড়টা নাগাদ তিনি শেক্সপিয়র থানায় যেতে পারেন বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ক্যামাক স্ট্রিট কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে দু-বার সমনের নোটিস দিতে হুমায়ুন কবীরের বাড়িতে যায় পুলিশ।

তবে প্রাক্তন বিধায়ক বাড়িতে উপস্থিত ছিলেন না। তাই নোটিস দেওয়া যায়নি। রবিবার সকালে, আবার সেই নোটিস দিতেই কসবায় হুমায়ুনের বাড়িতে যায় পুলিশ। গত ২৭ অগাস্টের ঘটনা প্রসঙ্গে হুমায়ুন জানান,"ওরা ভাঙতে এসেছিল। কিন্তু কোনও নিয়ম মানা হয়নি এবং কোনও নোটিস পাঠানো হয়নি। আমাদের বিরুদ্ধে এখন সব মামলা করা হয়েছে। ভালো কথা। কিন্তু এটার শুরুটাই হয়েছে বেআইনিভাবে।’’

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার ক্যামাক স্ট্রিট, টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের নিয়ে গেল পুলিশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা

সেইদিন পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছতেই সেখানে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতৃত্বরা। তাদের বিরুদ্ধে পুরসভার আধিকারিক এবং পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। সেই ঘটনার পর এই নিয়ে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রথম দুটি এফআইআরে (১৪৬ এবং ১৪৭) অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম রয়েছে কালীঘাটপন্থী তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের নাম। দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নাম রয়েছে হুমায়ুন কবীর এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ দলীয় কর্মী সমর্থকদের। এমনকি, মহিলা পুলিশকর্মীদের হেনস্থা এবং শ্লীলতাহানির চেষ্টার মামলাও রুজু করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Nepal Tunnel Rescue News: ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবন্ত উদ্ধার! নেপালে বন্যার ধ্বংসস্তূপে চমকে দেওয়া ‘মিরাকল’