হুমায়ুন কবীরের মেয়ের বাড়িতে পুলিশের হানা, বাজেয়াপ্ত ১০ কোটি টাকারও বেশি সম্পত্তি -১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Published : Feb 10, 2026, 02:40 PM ISTUpdated : Feb 12, 2026, 03:56 PM IST

১০ কোটিরও বেশি টাকার সম্পত্তি জব্দ হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির। হুমায়ূন কবীরের মেয়ে-সহ ৮ জনের বিরুদ্ধে NDPS আইনে বড়সড় পদক্ষেপ মুর্শিদাবাদ পুলিশের। গোটা বিষয়টিকেই প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন হুমায়ুন কবীর। 

PREV
112
মুর্শিদাবাদ পুলিশের পদক্ষেপ

হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ির ১০ কোটিও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মুর্শিদাবাদ পুলিশ। যা নিয়ে রীতিমত উত্তপ্ত জেলা রাজনীতি। পুলিশের দাবি সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের রমরমা রুখতেই এই পদক্ষেপ। যদিও হুমায়ুন কবীর অবশ্য বলেছেন এটি প্রতিহিংসার রাজনীতি। বাবার সুরেই সুর মিলিয়েছে মেয়ে।

212
১০ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের পরিবারের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল জেলা পুলিশ। সোমবার সন্ধ্যায় লালগোলা থানার পুলিশ লালগোলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের একাধিক সম্পত্তি ফ্রিজ করে দেয়। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার বেলা পর্যন্ত এই অভিযান চলছে। মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবীরের মেয়ে, জামাই ও মেয়ের শ্বশুরের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

312
সম্পত্তির পরিমাণ

পুলিশ সূত্রে জানা গেছে, লালগোলা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি লজ, বলরামপুর এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং নলডহরি গ্রামের একটি বসতবাড়ি এই অভিযানে এই সম্পত্তি গুলো ফ্রিজ করা হয় । এই সম্পত্তিগুলি হুমায়ূন কবীরের মেয়ে নাজমা সুলতানা, জামাই রাইহান আলি, জামাইয়ের বাবা-মা, মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে নথিভুক্ত রয়েছে।

412
হুমায়ুনের মেয়ের দাবি

এই অভিযান ঘিরে পাল্টা অভিযোগ হুমায়ূন কবীরের মেয়ে নাজমা সুলতানার। তাঁর দাবি, এটি সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ অতি সক্রিয় হয়ে এই অভিযান চালিয়েছে এবং বাবার রাজনৈতিক অবস্থানের কারণেই পরিবারের সদস্যদের নিশানা করা হচ্ছে এমনটাই অভিযোগ হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা।

512
বাজেয়াপ্ত সম্পত্তির তালিকা

মাদক মামলায় হোটেল বাড়ি জপ্ত প্রাক্তন তৃণমূলের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বেয়াই সরিফুল ইসলামের বাড়ি হোটেল সহ একটি বেসরকারি স্কুল তৈরী করা হয়েছে মাদক পাচারের টাকা থেকে দাবি পুলিশের। একই সঙ্গে জামাইয়ের একটি লিচু বাগানও বাজেয়াপ্ত করা হয়েছে।

612
কার নির্দেশে সম্পত্তি বাজেয়াপ্ত?

মিনিস্ট্রি ওব ফিন্যান্স, ডিপার্টমেন্ট ওব রেভিনিউ সহ একটা দফতরের নির্দেশে বাজেয়াপ্ত সম্পত্তি। সরিফুল ইসলামের বিরুদ্ধে দুটির ওপর মামলা দায়ের হয় প্রতিটিই মাদক আইনে দায়ের হয় মামলা। একই সঙ্গে প্রায় ১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকায় রয়েছে ২টি গাড়ি।

712
হুমায়ুন কবীরের দাবি

রাজনৈতিক প্রতিহিংসা পুরাণ করতেই এই অভিযান বলে দাবি করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীর। তিনি আরও বলেছেন, এতদিন তিনি তৃণমূলে ছিলেন তাই এই অভিযান হয়নি। তিনি আরও প্রশ্ন তুলেছেন, এই এলাকায় তৃণমূল নেতার সম্পত্তির পরিমাণ নিয়ে। পাশাপাশি কেন স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

812
পাল্টা সওয়াল তৃণমূলের

হুমায়ুনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেছেন, পুলিশ পুলিশের কাজ করছে। এতে দলের কোনও প্রভাব নেই। দিল্লি থেকে সৌগত রায় বলেছেন, হুমায়ুন কবীরের কারণে তৃণমূলের ভোট কমবে না। ভোটে কোনও প্রভাব পড়বে না।

912
হুমায়ুন কবীরের নতুন দল

গত বছর ডিসেম্বর মাসেই হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেস ছেড়ে নতুন দল প্রতিষ্ঠা করেন। নাম দেন জনতার উন্নয়ন পার্টি। এই দল তৈরির পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে হুমায়ুন কবীরের। তিনি এখনও বিধায়ক রয়েছেন।

1012
বাবরি মসজিদের প্রতিশ্রুতি

হুমায়ুন কবীর তৃণমূলে থাকতেই বাবরি মসজিদ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কাজের জন্য সাধারণ মানুষের থেকে প্রচুর অর্থসাহায্য পেয়েছেন।

1112
হুমায়ুনের হুংকার

প্রস্তাবিত পথে 'বাবরি যাত্রা' করতে পারেনি হুমাযুন কবীর। পথে কাটছাঁট করা হয়েছে। কিন্তু 'বাবরি যাত্রা' থেকেই হুমায়ুন এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন। তবে দীর্ঘ দিন বাদে মমতার প্রশংসা শোনা গেল হুমায়ুনের মুখে।

1212
বাবরি মসজিদ

হুমায়ুন কবীবের ঘোষণা করা বাবরি মসজিদ নির্মানের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরান পাঠের মধ্যে দিয়েই নিজের হাতেই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক। তবে এদিনের মিছিল করার কারণ জানিয়েছেন তিনি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories