
রাজ্যে পরিবর্তন হওয়ার পরেও ভোট সন্ত্রাস থেকে রেহাই নেই। ভোটের ফলপ্রকাশের পরই রাজ্যের একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরে বিজেপি এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
বিজেপি সূত্রের খবর, মৃতের নাম যাদব বর। বয়স ৪৮। বিজেপি জয়ের খবরে সন্ধ্যায় আবির খেলায় মেতেছিলেন। তারপরই তাঁকে তৃণমূল আশ্রিয় দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। উদয়নারায়ণপুর বিধানসভার দেবীগ্রামের বাসিন্দা যাদব বর। ১৪৮ নম্বর বুথের ভোটার তিনি। পরিবার জানিয়েছে এই ব্যক্তির বিজেপির সমর্থক। সোমবার রাত ১১টার সময় বাড়ি ফিরেছিলেন। সেই সময়ই তাঁকে টেনে হিঁচড়ে বাড়ির সামনে থেকে কয়েক জন নিয়ে যায়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
পরিবারের সদস্যরাই রক্তাক্ত অবস্থায় বিজেপি কর্মীকে উদ্ধার করে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। তবে সেই ব্যক্তির রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হয়নি।
অন্যদিকে রাজ্যে ভোট গণনার দিন অর্থাৎ ৪ মে থেকে একাধিক রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। কোথাও তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। কোথাও আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে। এখনও রাজ্যে রয়েছে সিআরপিএফ। তাতেই এমন হিংসার ঘটনা ঘটছে। তাই ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নির্বাচন কমিশন অনির্দিষ্টকালের জন্যই রাজ্যে মোতায়েন করেছে কেন্দ্রীয় বাহিনী।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.