
শনিবার সিপিএম ছেড়েছেন প্রতীক উর রহমান। কিন্তু এখনও রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় এই নেতা। চর্চা চলছে তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও। সেখানে চর্চা শুরু হয়েছে বিবাহ বিচ্ছেদ হতে পারে প্রতীক উর রহমানের । স্ত্রী শিরিন নাকি মুখ ফিরিয়ে নিয়েছেন প্রতীক উর রহমানের দিক থেকে। এবার এই বিষয়ে অবশ্য মুখ খুললেন না। একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন। যেখানে ধরা পড়েছে প্রতীক উর আর শিরিনের 'সুখী গৃহকোন'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রতীক উর। আর জানিয়েছেন ছবিটি তুলে দিয়েছে তাঁর ভাই।]
সোশ্যাল মিডিয়ায় প্রতীক উর রহমান স্ত্রী-কন্যাকে নিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'আপাতত এইটুকু। ছবিটা ভাই তুলেদিলো।' ছবিতে স্পষ্ট স্ত্রী পড়াচ্ছেন তাঁর মেয়েকে। আর প্রতীক উর বসে রয়েছেন মা ও মেয়ের কাছে। ছবিতে স্পষ্ট সুখী দাম্পত্য জীবন বা সুখী সংসারের ছবি।
শনিবার ডায়মন্ড হারবারের তরুণ সিপিএম নেতা প্রতীক উর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। তিনি বলেছেন, বিজেপিতে রুখতে তৃণমূল কংগ্রেসই অন্যতম অস্ত্র। আর সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। পাল্টা সিপিএম-এর তাঁকে বহিষ্কার করেছেন। এই ঘটনার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় উঠেছিলেন প্রতীক উর। তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি ব্যক্তি প্রতীক উরকে নিয়েও আলোচনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছিলেন প্রতীক উর-এর এই দলবদল তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা নাকি মেনে নেয়নি। কিন্তু এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সবকিছুর জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা প্রতীক উর রহমান।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.