PM Modi Amit Shah: পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য বুঝিয়ে বাংলায় পোষ্ট প্রধানমন্ত্রীর, বিশেষ বার্তা অমিত শাহেরও

Published : Jun 20, 2026, 12:30 PM IST
PM Modi Amit Shah: পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য বুঝিয়ে বাংলায় পোষ্ট প্রধানমন্ত্রীর, বিশেষ বার্তা অমিত শাহেরও

সংক্ষিপ্ত

PM Modi Amit Shah: তারকেশ্বরে শনিবার দুপুরে, পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকরা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগে কার্যত, কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মুড়ে ফেলা হয়েছে তারকেশ্বরকে।

PM Modi Amit Shah: পশ্চিমবঙ্গ দিবসের মাহাত্ম্য বোঝালেন প্রধানমন্ত্রী (Narendra Modi and Amit Shah)। রাজ্যে আসার আগেই এবার পশ্চিমবঙ্গ দিবসের (West Bengal Foundation Day) মাহাত্ম্য বাংলায় বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সফরে আসার আগে বাংলায় পোস্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলায় পোষ্ট প্রধানমন্ত্রীর

তারকেশ্বরে শনিবার দুপুরে, পশ্চিমবঙ্গ দিবস উদ্‌যাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারীকরা। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফরের আগে কার্যত, কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মুড়ে ফেলা হয়েছে তারকেশ্বরকে। 

শনিবারের অনুষ্ঠানে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিশেষভাবে স্মরণ করা হবে বলে জানা যাচ্ছে। দুপুর ৩.৩০ মিনিট নাগাদ তারকেশ্বরে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদী লিখেছেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের আমার বোন ও ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই দিনটি এমন এক রাজ্যকে উদযাপন করে যা সাহিত্য, সঙ্গীত, শিল্প, আধ্যাত্মিকতা, বিজ্ঞান, বাণিজ্য ও ব্যবসা, সমাজ সংস্কার এবং আরও অনেক বৈচিত্র্যময় ক্ষেত্রে তার অবদানের মাধ্যমে ভারতের ইতিহাসকে রূপদান করেছে। বারবার, অগণিত ভাবে পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে।"

 

 

প্রধানমন্ত্রীর কথায়, “পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনেই নিশ্চিত করা হয়েছিল যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অংশ হিসেবেই থাকবে। তার পিছনে ছিল ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অমূল্য অবদান। ২০২৬ সালে, আমরা ড. মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তীও পালন করছি।জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং পশ্চিমবঙ্গবাসীর সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।"

বিশেষ বার্তা অমিত শাহেরও

অন্যদিকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখলেন, “পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমৃদ্ধ সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জ্ঞান ও বিজ্ঞানের পীঠস্থান এই বাংলা ভক্তি আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং নবজাগরণ থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি পর্যায়ে অসামান্য অবদান রেখেছে।" 

 

 

অমিত শাহ জানালেন, “স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহামানবদের এই পবিত্র ভূমি আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তার গৌরবময় ঐতিহ্য ও বৈভব পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। মা দুর্গার কাছে প্রার্থনা করি, তিনি যেন রাজ্যের সকল মানুষের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ করে তোলেন।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: বাজেটে বড় চমক! সোমবার ১০-১২% ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন স্বপন দাশগুপ্ত
Annapurna Yojana Latest Update: কবে ট্রান্সফার হবে অন্নপূর্ণা ভাণ্ডার-র টাকা? নবান্নে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর