Rahul Arunoday Banerjee: "আমি হতচকিত, মর্মাহত" রাহুলের মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published : Mar 29, 2026, 10:41 PM IST
Rahul Arunoday Banerjee

সংক্ষিপ্ত

Rahul Arunoday Banerjee: এই ঘটনায় রীতিমতো মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।" 

Rahul Arunoday Banerjee: টলিউডের জনপ্রিয় অভিনেতা  রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (rahul arunoday banerjee) মৃত্যুতে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স-হ্যান্ডলে এই কথা জানিয়েছেন তিনি। 

শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, দীঘার তালসারিতে মেগা সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান টলিউডের এই জনপ্রিয় অভিনেতা (rahul banerjee news)। তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনার খবর আসতেই কার্যত, শোকের ছায়া নেমে আসে টলিউড জগতে।

এই ঘটনায় রীতিমতো মর্মাহত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বিশিষ্ট, তরুণ ও জনপ্রিয় অভিনেতা, রাহুল অরুণোদয় ব্যানার্জি হঠাৎ আর আমাদের মধ্যে নেই, এই খবর পেয়ে আমি হতচকিত, মর্মাহত ও শোকাহত। কী করে যে কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল। তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাহুলের এই হঠাৎ চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।"

 

 

রবিবার, ‘ভোলে বাবা পার করেগা’ মেগা সিরিয়ালের শ্যুটিং চলছিল। সেখানেই উপস্থিত ছিলেন ৪৩ বছরের এই অভিনেতা। এরপর শ্যুটিং শেষ করে তালসারির বিচে জলে নামেন তিনি। কিন্তু হটাৎই তিনি তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর সামনে আসছে। সন্ধ্যা ৬টা নাগাদ দীঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়ে বলে খবর। 

কিন্তু জানা যাচ্ছে, হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, দীঘা হাসপাতালেই অভিনেতার ময়নাতদন্ত করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Congress Candidate: অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, অধীরের সঙ্গে লড়াইয়ের ময়দানে মৌসমও
WB Elections 2026 News: প্রতিবাদ করতেই এইরকম শাস্তি পেতে হল! শুনলে আঁতকে উঠবেন