Kolkata Metro: শুরু হচ্ছে তিন বছর ধরে আটকে থাকা কাজ, চিংড়িঘাটা মেট্রো নিয়ে বিশেষ বার্তা রেলমন্ত্রীর

Published : May 15, 2026, 07:07 PM IST

নতুন সরকার গঠনের পর দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর (অরেঞ্জ লাইন) কাজ। কাজ শুরু আগে বিশেষ বার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোশ্যাল মিডিয়ায় করলে বিশেষ পোস্ট। রইল বিস্তারিত।

PREV
15

নতুন সরকার গঠন হতেই ভালো খবর এল রাজ্যবাসীর জন্য। দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি জট কাটিয়ে অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। দীর্ঘ তিন বছর ধরে আটকে থাকা কাজে এল গতি। আজ ১৫ মে অর্থাৎ শুক্রবার রাত থেকে কাজ শুরু হবে অরেঞ্জ লাইনের।

25

দীর্ঘ সময় ধরে আটকে থাকা এই প্রকল্প নিয়ে শুক্রবার এক্স হ্য়ান্ডলে লেখেন রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব। তিনি লেখেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার এসেছে। তিন বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশেরও অনুমতি পাওয়া গিয়েছে। এবার কাজ শুরু হচ্ছে।

35

আর এই কারণে চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। শুক্রবার ১৫ মে রাত আটটা থেকে ১৮ মে সোমবার সকাল আটটা পর্যন্ত টানা ৬০ ঘন্টা উত্তরমুখী যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে।

45

প্রথম পর্যায়ে চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে ইএমবাইপাসের পশ্চিম অংশ বন্ধ রাখা হবে। দ্বিতীয় পর্যায়ে চিংড়িঘাটা মোড় সংলগ্ন ইএম বাইপাসের পূর্ব অংশে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। সে সময় বিভিন্ন রুটে যান ঘুরিয়ে দেওয়া হবে।

55

চিংড়িঘাটা মেট্রোর ৩১৭, ৩১৮, ৩১৯ নম্বর পিলারের মাঝে দুটি গার্ডার বসার কথা আছে। এই দুটি গার্ডার বসানোর প্রয়োজন বাইপাসের ওপরে। সেই কারণে ট্রাফিক ব্লক নেওয়া জরুরি। তাই আজ রাত থেকে ঘুরিয়ে দেওয়া হবে রাস্তা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories